,

চাপে রাখতেই ভারতের গা ঘেঁষে নতুন টার্মিনাল চীনের!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লিকে চাপে রাখতেই আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি বিমানবন্দরে নতুন টার্মিনাল চালু করেছে চীন। ভারতের অরুণাচল প্রদেশ থেকে ঢিল ছোঁড়া দূরত্বে তৈরি টার্মিনালটি চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের দ্বিতীয় বৃহত্তম।

তিব্বতে রেলপথ, সড়ক ও বিমান পরিবহন পরিকাঠামোর দ্রুত বিস্তার নিয়ে উদ্বিগ্ন ভারত। চীন সরকারের এই তৎপরতা ভবিষ্যতে সীমান্ত অঞ্চলে সে দেশের সেনাবাহিনীর গতিবিধি বাড়াতে সাহায্য করবে বলে আশঙ্কা করছে দিল্লি।

জানা গেছে, নতুন টার্মিনালটি অরুণাচল সীমান্তের কাছে তিব্বতের নিয়িংচি বিমানবন্দরের অংশ। আগামী ২০২০ সালের মধ্যে টার্মিনালটিতে বছরে সাড়ে সাত লাখ যাত্রী এবং তিন হাজার টন মালপত্র ওঠানামা করতে পারবে। এই নিয়ে তিব্বতে মোট ৬টি বিমান টার্মিনাল তৈরি করল চীন সরকার।

সোমবার চীনের সরকারি সংবাদমাধ্যম জিংহুয়া জানিয়েছে, সদ্য চালু হওয়া টার্মিনালটি মোট ১০ হাজার ৩০০ বর্গ মিটার অঞ্চল জুড়ে তৈরি হয়েছে। কিছু দিনের মধ্যে নিয়িংচি বিমানবন্দরের এই টার্মিনাল থেকে উত্তর-পূর্ব চীনের শাংজি প্রদেশের রাজধানী জি’য়ান শহরে নয়া উড়ান শুরু হবে। এছাড়া লাসা, গুয়াংঝউ, কুনমিং, চংকিং এবং শেনঝেন যাওয়ার উড়ানের সংখ্যাও বাড়ানো হবে।

২০০৬ সালে তৈরি হওয়ার পর থেকে প্রতি বছর দক্ষিণ-পূর্ব তিব্বতের নিয়িংচি বিমানবন্দরে যাত্রী ও মালের ভিড় উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। ২০১৬ সালে যাত্রী সংখ্যা ছিল তিন লাখ ৯০ হাজার।সূত্র : এই সময়

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে