বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি বাদশাহর বিলাসী ভ্রমণে আবাক বিশ্ব

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :মালয়েশিয়া সফরে বেরিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। এই সফরে প্রথমেই মালয়েশিয়ায় ভ্রমণ করেছেন বাদশাহ। মালয়েশিয়া সফরের পর গত বুধবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছেন বাদশাহ সালমান। এই সফর শেষে তিনি চীন, জাপান এবং মালদ্বীপে যাবেন।

মুসলিম প্রধান ইন্দোনেশিয়ায় ১২ দিন সফর করার পরিকল্পনা রয়েছে বাদশাহর। গত পাঁচ দশকে এই প্রথম সৌদির রাজ পরিবারের কোনো সদস্য ইন্দোনেশিয়ায় সফর করছেন।

বাদশাহ সালমানের এই সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কারণ তার এই সফরে সৌদির সঙ্গে এশিয়ার দেশগুলোর গুরুত্বপূর্ণ বেশ কিছু চুক্তি সাক্ষরিত হবার কথা।

তবে সৌদি বাদশাহর বিলাসী এই ভ্রমণে আবাক গোটা বিশ্ব। একেবারে পূর্ণ পরিকল্পনা করেই সফরে বেরিয়েছেন তিনি। তার মতো এমন ব্যয়বহুল আর বিলাসী সফর এর আগে কেউ দেখেনি।

৮০ বছর বয়সী সৌদি বাদশাহর সফরে ১০ মন্ত্রী, ২৫ যুবরাজ এবং ৮শ প্রতিনিধিসহ প্রায় ১৫শ জন তার সফর সঙ্গী হয়েছেন। ইন্দোনেশিয়ার আনতারা নিউজ এজেন্সি জানিয়েছে, বাদশাহর সফর সঙ্গীরা তিন সপ্তাহ ধরে ৩৬টি ফ্লাইটে ইন্দোনেশিয়ায় পৌঁছেছেন।

বাদশাহ সালমান ৫০৬ মেট্রিক টন লাগেজ, দুটি মার্সিডিজ গাড়ি এবং দুটি ইলেক্ট্রিক লিফট নিয়ে ইন্দোনেশিয়ায় সফর করছেন।

বাদশাহর লাগেজ বহনের জন্য একটি কোম্পানিকে দায়িত্ব দেয়া হয়েছে। ইতোমধ্যেই ইন্দোনেশিয়ায় ওই লাগেজগুলো পৌঁছে গেছে। প্রতিষ্ঠানের কর্মকর্তা আদজি গুনাওয়ান জানিয়েছেন, সৌদি বাদশাহর লাগেজ বহনের জন্য তার প্রতিষ্ঠানের ৫৭২ জন কর্মীকে নিয়োগ করা হয়েছে।

আড়ম্বর ও বিলাসবহুলভাবে সফরের কারণে আগে থেকেই সৌদি বাদশাহর সুনাম রয়েছে। তবে একই সঙ্গে তার এমন অপব্যয়ের জন্য সমালোচনাও হয়েছে। এর আগে ২০১৫ সালে ওয়াশিংটনে সফরের সময় জর্জটাউনের একটি বিলাসবহুল হোটেলের পুরোটাই বুক করেছিলেন তিনি। ওই হোটেলটি আশেপাশের বেশ কিছু হোটেলের মধ্যে সবচেয়ে বেশি বিলাসবহুল ছিল। আর এতে মোট ২২২টি কক্ষ ছিল।

এ জাতীয় আরও খবর

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল