,

বাংলাদেশ-ভারত-পাকিস্তানে মার্কিনিদের সতর্ক করলেন ট্রাম্প

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ছয়টি মুসলিমপ্রধান দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টার্গেট কি এ বার দক্ষিণ এশিয়া? সোমবার মার্কিন নাগরিকদের প্রতি ট্রাম্পের সতর্কবার্তা অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে প্রেসিডেন্টের সতর্কবার্তা, আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানে সফর এড়িয়ে যান। এমনকি ভারতেও উগ্রপন্থী গোষ্ঠীগুলি সক্রিয়।
হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্কিন সরকারের পর্যবেক্ষণ, দক্ষিণ এশিয়ার উগ্রপন্থী গোষ্ঠীগুলি মার্কিন নাগরিক-সহ মার্কিন যুক্তরাষ্ট্রবিষয়ক যাবতীয় পরিষেবার উপর হামলার পরিকল্পনা করছে। তাই মার্কিন নাগরিকদের আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ সফর এড়িয়ে যাওয়া উচিত।’ সতর্কবার্তায় বিশেষ করে জোর দেয়া হয়েছে আফগানিস্তানের উপর। বলা হয়েছে, এই দেশটির সব এলাকাই হিংসাত্মক।
বাদ যায়নি ভারতও। বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতেও সন্ত্রাসী কার্যকলাপ সক্রিয়। একই সঙ্গে বাংলাদেশেও মার্কিন পর্যটকদের নিশানা করতে পারে সন্ত্রাসীরা।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে