,

চারটি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উ. কোরিয়া

news-image

 

নিজস্ব প্রতিবেদক : আবারো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। এবার চারটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি। জাপান সাগরের দিকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনটি ক্ষেপণাস্ত্র ১ হাজার কিলোমিটার দূরের জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে (ইইজেড) উৎক্ষেপণ করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলছে, চীনের সঙ্গে উত্তর কোরিয়া সীমান্তের টোংচাং রি এলাকায় ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছে।

জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও বারবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে উত্তর কোরিয়া। তবে এবার কোন ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে সে বিষয়টি এখনো পরিস্কার নয়।

দক্ষিণ কোরিয়ার এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রগুলোর ধরন বোঝার জন্য ইতোমধ্যেই তদন্ত করা হচ্ছে।

এর আগে শুক্রবার দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের ফয়েল ঈগল যৌথ সামরিক মহরার পর ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছিল পিয়ংইয়ং।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে