,

খাবার চাওয়ায় প্রতিবন্ধীর গায়ে আগুন!

news-image

 

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের দুর্গাপুরে হোটেলে যেয়ে খাবার চাওয়ায় মানসিক ভারসাম্যহীন এক যুবকের গায়ে পেট্রোল লাগিয়ে আগুন ধরিয়ে দিয়েছে হোটেল মালিক। দগ্ধ ওই প্রদিতবন্ধী যুবকের নাম আলিমুদ্দিন শেখ (৩৫)। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির ফুলবাড়ী গ্রামে।

টাইমস অভ ইন্ডিয়ায় প্রকাশিত এত প্রতিবেদনে শুক্রবার রাতে দুর্গাপুর স্টেশনের কাছে এ ঘটনা ঘটে বলে উল্লেখ করা হয়।
এ ঘটনায় হোটেল মালিক সুভাষ অধিকারীকে গ্রেফতার করেছে কোকওভেন থানার পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনানুযায়ী, শুক্রবার রাতে ওই যুবকের চিৎকার শুনে আগুন নেভান কিছু অটোচালক। হোটেল মালিক সুভাষ অধিকারী তখন চিকিৎসা করানোর নাম করে যুবকটিকে নিয়ে চলে যান। কিন্তু শনিবার সকালে আহত অবস্থাতেই ওই যুবককে সেখানে ঘোরাফেরা করতে দেখে অটোচালকেরা পুলিশে খবর দিলে পুলিশ তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১টার দিকে হোটেল মালিক সুভাষ তার মোটরবাইক থেকে পেট্রোল বের করে আলিমুদ্দিনের গায়ে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় চিৎকার করতে করতে অটোস্ট্যান্ডের দিকে দৌড়ে আসেন আলিমুদ্দিন। পরে অটোচালকরা গায়ের আগুন নেভায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে