,

সিন্ধু অববাহিকায় বাঁধ নির্মাণ শুরু, চাপে পাকিস্তান

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সিন্ধু পানি কমিশনের বার্ষিক বৈঠকের আগে পাকিস্তানকে প্রবল চাপে রাখতে নিজেদের ভাগের পানি ব্যবহারে উঠেপড়ে লেগেছে নয়াদিল্লি। এজন্য প্রায় ২২৮৫.৮১ কোটি টাকা খরচ করে সিন্ধু অববাহিকার উপর বাঁধ তৈরি করবে ভারত।

দেশটির জাতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এবার ইরাবতী, বিপাশা ও শতদ্রু মতো উত্তরের নদীগুলোর উপর বাঁধ নির্মাণের কাজ জোরকদমে শুরু হবে। শুক্রবার ভারতের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ শাহপুর কান্দি বাঁধ প্রকল্পে সবুজ সঙ্কেত মিলেছে। দুই রাজ্যই এই বিষয়ে চূড়ান্ত সম্মতি জানিয়েছে। পাঞ্জাবের গুরুদাসপুর জেলায় ৫৫.৫ মিটার উঁচু এই বাঁধ তৈরি হয়ে গেলে পাঞ্জাবের ৫০০০ হেক্টর এবং জম্মু ও কাশ্মীরের প্রায় ৩২,১৭৩ হেক্টর জমিতে সেচ ব্যবস্থায় জোয়ার আসবে বলে মনে করা হচ্ছে। ১৯৯৯ সালে এই চুক্তি স্বাক্ষরিত হলেও পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরের মতবিরোধে সেই কাজ এতদিন থমকে ছিল। কিন্তু লাহোর আসন্ন সিন্ধু পানি কমিশনের বার্ষিক বৈঠকের আগে নয়াদিল্লির এই চাল ইসলামাবাদের রাতের ঘুম কেড়ে নিতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞমহল।

উরি হামলার পরও ভারত পাকিস্তানকে সিন্ধুর পানি থেকে বঞ্চিত করেনি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসলামাবাদকে সতর্ক করেন, ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে লাগাম না টানলে এবার পাকিস্তানকে হাতে নয়, ভাতে মারতে কসুর করবে না ভারত। বিশেষজ্ঞরা মনে করেন, সিন্ধুর পানি বন্ধ করে দেওয়া হলে শুকিয়ে মরুভূমি হয়ে যাবে পাকিস্তান। সিন্ধু পানিবণ্টন চুক্তির মোতাবেক এ বছরও পানির ভাগ নিয়ে দুই দেশের মধ্যে বৈঠক হবে। তবে সেই বৈঠকের ঠিক আগেই এরকম গুরুত্বপূর্ণ একটি প্রকল্পের কাজ শুরু হয়ে যাওয়ার পিছনে নয়াদিল্লির কূটনৈতিক চালই দেখছেন বিশেষজ্ঞরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে