বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে ভারতীয় ব্যবসায়ী নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে ভারতীয় ইঞ্জিনিয়ারের হত্যার রেশ কাটতে না কাটতেই এবার বন্দুকধারীদের গুলিতে নিহত হলেন ভারতীয় বংশোদ্ভূত এক ব্যবসায়ী। দক্ষিণ ক্যারোলিনায় তার বাড়ির সামনেই তাকে হত্যা করা হয়েছে বলে জানা যায়। মৃত ভারতীয় ব্যবসায়ীর নাম হার্নিশ প্যাটেল।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১ টা ২৪ মিনিট নাগাদ ল্যাঙ্কাস্টারে নিজের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। ঠিক ১০ মিনিটের মধ্যে তাকেই গুলি করা হয়। ল্যাঙ্কাস্টারে স্ত্রী এবং সন্তানকে নিয়ে থাকতেন হার্নিশ পটেল। ল্যাঙ্কাস্টারের বাসিন্দারা তাঁর আত্মার শান্তির জন্যে দোকেনের দরজার সামনে ফুল রেখে শ্রদ্ধা নিবেদন করেছেন।

গত সপ্তাহে কানসাস বারে ৩২ বছরের শ্রীনিবাস কুচিভোটলাকে গুলি করে হত্যা করার ঘটনাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ঘৃণ্য’ বলে নিন্দা করেছিলেন। হোয়াইট হাউসের প্রেস সচিব সিয়ান স্পাইসারের সাংবাদিক বৈঠকে বিষয়টি উল্লেখ করে কানসাসের পরিস্থিতিকে উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

এরপর মাত্র এক সপ্তাহের পর ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ীকে একইভাবে গুলি করে হত্যা করায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে আমেরিকার সংবাদমাধ্যম গুলোতে। তবে স্থানীয় ল্যাঙ্কাস্টার পুলিশ ও প্রশাসন এই ঘটনার পিছনে বর্ণবিদ্বেষের যুক্তি মেনে নিতে চাননি। যদিও এ বিষয়ে এখনও কোনও তথ্যপ্রমাণ মেলেনি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ