বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সম্পন্ন

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে এশিয়া ও প্রশান্ত মহাসাগর বিষয়ক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী অলোক শর্মা এমপি বৈঠক করেছেন। আজ শনিবার বিকাল ৪টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিকে নিজের সফর সম্পর্কিত এক বিবৃতিতে অলোক শর্মা এমপি বলেছেন, ‘মন্ত্রী হিসেবে আমি প্রথমবারের মতো বাংলাদেশ সফর করতে পেরে আনন্দিত। আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক অভিন্ন ইতিহাস এবং জোরালো বন্ধনের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। এই সম্পর্ক আরও জোরালো করা যায় কীভাবে সে বিষয়ে আলোচনা করতে চাই। বিশেষ করে সন্ত্রাস দমনে সহায়তা, শিক্ষা ক্ষেত্রে গভীর সংযোগ, মর্যাদাপূর্ণ শিভেনিং বৃত্তি কর্মসূচি এবং জোরালো দ্বিপক্ষীয় বাণিজ্য বিষয়ে আলোচনা করব। ‘

উল্লেখ্য, কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই বৃহস্পতিবার তিন দিনের সফরে ঢাকায় আসেন অলোক শর্মা। নিরাপত্তাজনিত সতর্কতা হিসেবে সাম্প্রতিককালে ব্রিটিশ মন্ত্রীদের বাংলাদেশ সফরের বিষয়ে কোনো পূর্ব ঘোষণা দেয়া হচ্ছে না। এসব অতিথিরা ঢাকায় পৌঁছার পর ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ