,

ট্রাম্পের ফোনে আড়ি পেতেছিলেন ওবামা!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :নির্বাচনের প্রচারের ভাষণ হোক, বা প্রেসিডেন্ট হওয়ার পর অভিবাসননীতি হোক, বিতর্ক তৈরি করতে তার জুড়ি মেলা ভার। শনিবার দু’টি টুইট বিস্ফোরণে ফের বড়সড় বিতর্ক উস্কে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা গত অক্টোবরে তার মোবাইল ‘ট্যাপ’ করিয়েছিলেন। প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদের সুবিধা দিতেই নাকি এমনটা করেছিলেন ওবামা।

প্রথম টুইটে ট্রাম্প লেখেন, ‘একজন ভালো উকিল নিঃসন্দেহে এই তথ্য দিয়ে একটা দারুণ মামলা খাড়া করতে পারবেন যে, গত অক্টোবর মাসে ঠিক নির্বাচনের আগে প্রেসিডেন্ট ওবামা আমার মোবাইল ট্যাপ করিয়েছিলেন।’
দ্বিতীয় টুইটে আরো সরাসরি আক্রমণের পথে হাঁটেন ট্রাম্প। তিনি লেখেন, ‘প্রেসিডেন্ট ওবামা কতটা নিচে নেমেছিলেন যে আমার মোবাইলে পর্যন্ত আড়ি পাতার প্রয়োজন হয়ে পড়েছিল তাঁর। এটা তো নিক্সন/ওয়াটারগেট। বাজে লোক!’

তবে এই অভিযোগের স্বপক্ষে কোনো রকম প্রমাণ তিনি আপাতত জনসমক্ষে আনছেন না বলেই খবর। অন্য দিকে প্রেসিডেন্ট ওবামা ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেননি। সাবেক ও বর্তমানের লড়াইয়ে পানি কত দূর গড়াবে তা অবশ্য সময় বলবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে