,

দুই ম্যাচ নিষিদ্ধ বেল

news-image

স্পোর্টস ডেস্ক : ম্যাচটা ৩-৩ গোলে ড্র করেছিল রিয়াল মাদ্রিদ, লাল কার্ড দেখেছিলেন গ্যারেথ বেল। যে ড্র লা লিগায় পয়েন্ট তালিকায়ও ২ নম্বরে নামিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদকে। এক ম্যাচ বেশি খেলে রিয়ালের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে আপাতত শীর্ষে বার্সেলোনা। তবে জিনেদিন জিদানের দুশ্চিন্তা শেষ হচ্ছে না এখানেই। লাস পালমাসের বিপক্ষে গত বৃহস্পতিবারের ওই ম্যাচে লাল কার্ড দেখার কারণে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন বেল। খেলতে পারবেন না আজ লা লিগায় এইবার ও ১২ মার্চ রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে।

বেল থাকছেন না, আলভারো মোরাতাও আগে থেকেই নিষেধাজ্ঞায়। এর সঙ্গে যোগ হয়েছে আরও একটা দুঃসংবাদ—চোটের কারণে কাল অনুশীলন করতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও। আজ এইবারের বিপক্ষে ম্যাচে তাঁর না খেলাও প্রায় নিশ্চিত। সব মিলিয়ে এইবারের মাঠে আজ কঠিন পরীক্ষায় দিতে হতে পারে রিয়ালকে।
একই রাতে ন্যু ক্যাম্পে বার্সেলোনা খেলবে সেল্টা ভিগোর বিপক্ষে।

এ জাতীয় আরও খবর

ইতালি থেকে ফিরেই হামলা নিয়ে মুখ খুললেন বাঁধন

ডাকসুতে জিন্নাহর ছবি, ছাত্রদলের প্রতিবাদ

ইয়েমেন সংঘাত: সৌদির দুই এলাকায় সতর্কতা

মঙ্গলবার সিলেট সফরে রাষ্ট্রপতি

রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্প

ব্রিকস সম্মেলনে তারেককে আমন্ত্রণ নয়: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি