বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণে অভিযুক্ত ভারতীয় মন্ত্রীর দেশত্যাগের চেষ্টা, বিমানবন্দরে রেড অ্যালার্ট

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গোয়েন্দা কর্মকর্তারা জানতে পেরেছেন, ধর্ষণে অভিযুক্ত উত্তর প্রদেশের এক মন্ত্রী গ্রেফতার এড়াতে দেশত্যাগের চেষ্টা করছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে বিগত এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকা ওই মন্ত্রীর দেশত্যাগ ঠেকাতে সব বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

গায়াত্রি প্রজাপতি নামে ওই মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। ধর্ষণের শিকার ওই নারীর মেয়ে জানান, ‘তারা আমাকে ধর্ষণের চেষ্টা করে। আমার মাকে আটকে রাখে। এরপর আমাকে ছাড়ার আগে মাকে শাসিয়ে যায়।’

এনডিটিভি জানিয়েছে, দেশটির গোয়েন্দা কর্মকর্তাদের কাছে তথ্য রয়েছে যে গায়াত্রি গ্রেফতার এড়ানোর জন্য দেশত্যাগ করতে পারেন। এজন্য সকল এয়ারপোর্টে এলার্ট জারি করা হয়েছে যেন তিনি পালাতে না পারেন। বিগত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন তিনি। পুলিশ জানিয়েছ, তাকে তার বাড়িসহ সংশ্লিষ্ট কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

ওই মন্ত্রীর জন্য বিপাকে পড়েছেন ‍উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এটা নিয়ে কি বলতে পারি, সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা চলে এসেছে। সরকার সব ধরনের সহায়তা করবে। আমরাও চাই সত্য বের হয়ে আসুক।’

উত্তরপ্রদেশের পুলিশ ওই নারীর অভিযোগ নিতে না চাওয়ায় বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। সুপ্রিম কোর্ট গায়ত্রী প্রজাপতির বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেয়। এ ঘটনার বিষয়ে প্রতিবেদন ৮ সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টে জমা করার নির্দেশও দেওয়া হয়। তার মেয়েকেও মন্ত্রী যৌন নিপীড়ন করেছেন বলে অভিযোগ ওই নারীর।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ