,

সিরিয়ার শান্তি আলোচনা ইতিবাচক : জাতিসংঘ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া বিষয়ে জাতিসংঘের একবছর ধরে চলা প্রথম দফার জেনেভা শান্তি আলোচনা পরিষ্কার কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। তবে জাতিসংঘ বলছে, আগের তুলনায় এবারের আলোচনা অনেক ভালো হয়েছে। আলোচনার বিষয়ে সিরিয়ার সরকারি পক্ষ কোনো মন্তব্য করেনি। তবে বিরোধী পক্ষর প্রধান আলোচক, নাসর আল হারিরি বলেছেন, আগের তুলনায় এই আলোচনায় অনেক ইতিবাচক দিক রয়েছে। জাতিসংঘের আলোচক স্তিফান ডে মিস্তুরা মনে করেন, এই আলোচনার মাধ্যমে রাজনৈতিকভাবে সমাধানের একটি পথ তৈরি হয়েছে। তিনি এই আলোচনাকে বর্ণনা করছেন এভাবে যেন, ট্রেনটি প্রস্তুত রয়েছে, ইঞ্জিনও গরম করা হচ্ছে, শুধু মাত্র চালু হওয়ার অপেক্ষা।

এই আলোচনায় ইসলামিক স্টেট গ্রুপ আর সাবেক নুসরা ফ্রন্ট ছাড়া সিরিয়ার সবগুলো বিরোধী পক্ষ অংশ নিয়েছে। সিরিয়ার সরকার আর জাতিসংঘ ছাড়াও আলোচনার টেবিলে রয়েছে রাশিয়া, তুরস্ক আর ইরান। মার্চের শেষের দিকে আবার আলোচনায় বসতে সম্মত হয়েছে সব পক্ষ। সেখানে সরকার, একটি খসড়া সংবিধান, নির্বাচন আর সন্ত্রাসের মতো বিষয় আলোচনা হতে পারে। সিরিয়ার সামরিক বিষয়ে রাশিয়া, ইরান আর তুরস্কের মধ্যস্থতায় কাজাকিস্তানে যে আরেকটি আলোচনা চলছে, সেটিও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে