,

থাইল্যান্ডে দুর্বৃত্তের হামলায় ৩ সৈন্য নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক :থাইল্যান্ডের গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলে একটি ব্যস্ততম সন্ধ্যাকালীন বাজারে বন্দুক হামলায় তিন সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার একথা জানায় তারা।

থাইল্যান্ডের দক্ষিণ প্রান্তের প্রদেশটিতে মালয় মুসলিম বিদ্রোহীরা ১৩ বছর ধরে বৌদ্ধ-প্রধান সরকারের বিরুদ্ধে তৎপরতা চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত ৬ হাজার ৮শ’র বেশি প্রাণহানি ঘটেছে।

বৃহস্পতিবার রাতে বন্দুকধারীরা সাদা পোশাকের ওই তিন সৈন্যকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় সৈন্যরা পাত্তানি প্রদেশের মায়ো জেলার ওই নৈশ বাজারে টহল দিচ্ছিল বলে বার্তা সংস্থা এএফপি জানায়।

মায়ো থানার ক্যাপ্টেন মুহাম্মদ মাদওয়াং বলেন, সাত থেকে আটজন বন্দুকধারী এ হামলা চালায়। সৈন্যরা আত্মরক্ষা বা পাল্টা গুলি চালানোর সুযোগ পাননি। তারা ঘটনাস্থলেই নিহত হন বলেও জানান তিনি।

এই হামলার জন্য জঙ্গিদের সন্দেহ করা হচ্ছে বলে জানান তিনি। স্থানীয় গণমাধ্যমে বন্দুকধারীদের গ্রেফতারের জন্য ১৪ হাজার মার্কিন ডলার পুরষ্কার ঘোষণার কথা বলেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে