,

ক্রিকেটকে বিদায় স্মিথের

news-image

 

স্পোর্টস ডেস্ক :আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ব্যাটিং অলরাউন্ডার ডোয়েন স্মিথ। বার্বাডোজের ৩৩ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে সর্বশেষ ২০১৫ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপে খেলেছিলেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ফ্র্যাঞ্জাইজি ভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি লিগে আরও কিছুদিন খেলে যেতে চান স্মিথ।
২০০৪ সালের ২-৬ জানুয়ারি কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয়েছিল স্মিথের। অভিষেকেই সেঞ্চুরি হাকালেও টেস্ট ক্যারিয়ারটাকে বেশি দূর নিয়ে যেতে পারেননি তিনি। ২০০৬ সালে নেপিয়ার টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ খেলেন স্মিথ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে মোট ১০টি টেস্ট খেলেছেন তিনি। ১৪ ইনিংসে ২৪.৬১ গড়ে ৩২০ রান নামের পাশে যোগ করেছেন স্মিথ।

একই বছর একই ভেন্যু এবং একই প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে অভিষেক ওয়ানডে ম্যাচে মাঠে নামেন ডোয়েন স্মিথ। দেশের হয়ে ১০৫টি ওয়ানডে খেলা স্মিথ ৮টি হাফসেঞ্চুরিতে ১৮.৫৭ গড়ে ১ হাজার ৫৬০ রান করেছেন। জাতীয় দলের জার্সি পড়ে খেলেছেন ২০০৭ ও ২০১৫ আইসিসি বিশ্বকাপ। নেপিয়ারে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ ম্যাচ খেলেন ডোয়েন স্মিথ।

২০০৬ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক টি-টোয়েন্টি ম্যাচ খেলেন ক্যারিবিয়ান মারকুটে ব্যাটসম্যান ডোয়েন স্মিথ। দলের হয়ে লাল জার্সিতে ৩৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা স্মিথ ১৮.১৮ গড়ে ৫৮২ রান করেছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০০৭, ২০১২ ও ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশনেওয়া দলের অন্যতম সদস্য ছিলেন ডোয়েন স্মিথ।

এ জাতীয় আরও খবর

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক