,

শিশু পাচারকাণ্ডে আটক বিজেপি নেত্রী জুহি

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :শিশু পাচারকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিজেপী নেত্রী জুহি চৌধুরীকে আটক করেছে পশ্চিমবঙ্গের সিআইডি পুলিশ।

মঙ্গলবার রাত এগারোটার দিকে দার্জিলিং জেলার খড়িবাড়ি থানার নেপাল সীমান্তবর্তী বাতাসি এলাকা থেকে তাকে নাটকীয়ভাবে আটক করা হয়।

জানা যায়, বাতাসি গ্রামে এক আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দিয়েছেন জুহি-এই খবর পেয়েই গত কয়েকদিন তার ওপর নজরদারি রাখছিলেন গোয়েন্দারা। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তাকে ধরতে সিআইডির দুই গোয়েন্দা সন্ন্যাসীর ছদ্মবেশে সেখানে যান।

সিআইডি জানায়, জুহির আত্মীয়ের বাড়ির কাছের শনি মন্দিরে ছদ্মবেশে যাতায়াত শুরু করেন সিআইডির দুই ইন্সপেক্টর সৌগত ঘোষ ও কাকলি ঘোষ। জুহির আত্মীয়ের সঙ্গে নিজেদের পরিচয়ও সেরে ফেলেন তারা। এরপর জুহি ওই বাড়িতেই রয়েছেন এই বিষয়টিতে নিশ্চিত হয়েই গতকাল রাতে আচমকাই ওই বাড়িতে প্রবেশ করেন গোয়েন্দারা। জুহিকে দেখতে পেয়েই নিজেদের পরিচয়পত্র দেখান তারা। এরপর হাতে-নাতে বিজেপির এই নারী নেত্রীকে আটক করা হয়।

তবে গোয়েন্দাদের হাতে ধরা না পড়লে বিদেশে পালানোর পরিকল্পনা ছিল শিশু পাচারের ঘটনায় অন্যতম অভিযুক্ত এই নেত্রীর। এই পাচারচক্রে নাম জড়িয়েছে বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলী ও দলের কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়েরও।

জলপাইগুড়ির শিশু হোমের প্রধান চন্দনা চক্রবর্তীর অভিযোগ, এই দুইজনের সঙ্গেই নিয়মিত যোগাযোগ রাখতেন জুহি। যদিও বিজেপির এই নেতা-নেত্রীই তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ বরবরই অস্বীকার করে এসছেন।

বুধবার জলপাইগুড়ি জেলা আদালতে নেয়া হলে বিচারক জুহিকে ১২ দিনের সিআইডি রিমান্ডের নির্দেশ দেন।

তবে আদালত থেকে বেরোনোর পথে নিজেকে নির্দোষ বলে দাবি করে জুহি বলেন, আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হয়েছে। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে আমার মনোবল কেউ ভাঙতে পারবে না এবং আমার সিদ্ধান্ত পাল্টাবে না। সত্য কোনো দিন চাপা থাকেনা বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে শিশু পাচারের মতো অভিযোগ ওঠায় বিজেপির সমস্ত পদ থেকে জুহি চৌধুরী ও তার বাবা রবীন্দ্রনাথ চৌধুরীকে বহিস্কার করা হয়েছে।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, যদি জুহি ওতার বাবা দোষী প্রমাণিত হন তবে তাদের শাস্তি হবে। আর যদি তারা নিজেদের নির্দোষ বলে প্রমাণিত করতে পারেন তখন দল আবার তাদের বিষয়টি ভেবে দেখবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে