বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে রক্তবন্যা বইয়ে দেয়ার হুমকি দিল আইএস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীনের সংখ্যালঘু উইঘুর সম্প্রদায় থেকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়া সদস্যরা চীনে ফিরে ‘রক্তের নদী বইয়ে দেওয়ার’ হুমকি দিয়েছে বলে জানিয়েছে সাইট ইনটেলিজেন্স।

যুক্তরাজ্য ভিত্তিক জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী গ্রুপ সাইট ইনটেলিজেন্সের পক্ষ থেকে বলা হয়, সোমবার অনলাইনে প্রকাশ করা আধাঘণ্টার একটি ভিডিওতে এ হুমকি দেওয়া হয়েছে।

এনডিটিভি জানায়, ভিডিওতে চীনের আদিবাসী মুসলিম উইঘুর সম্প্রদায় থেকে আইএস এ যোগ দেওয়া জঙ্গিদের হুমকি দিতে দেখা গেছে। ভিডিওটি পশ্চিম ইরাকের কোনও একটি এলাকায় ধারণ করা হয়েছে বলেও জানিয়েছে সাইট ইনটেলিজেন্স।

চীনের পশ্চিমাঞ্চলের প্রদেশ সিনঝিয়ানেই মূলত উইঘুর সম্প্রদায়ের লোকেরা বসবাস করে। ওই প্রদেশে সম্প্রতি বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা হয়েছে, যার পেছনে উইঘুর সম্প্রদায়ের ‘বিচ্ছিন্নতাবাদীরা’ দায়ী বলে মনে করে দেশটির সরকার।

উইঘুর ভাষার ওই ভিডিওটি থেকে সাইট ইনটেলিজেন্সের অনুবাদ অনুযায়ী, “ওহ, চীনা সরকার! লোকজন কি বলছে সেটা আপনারা বুঝতে পারছেন না। আমরা খেলাফতের সৈন্য; আমরা আপনাদের কাছে আসব, অস্ত্রের ভাষায় আপনাদের কাছ থেকে সবকিছুর হিসাব নিতে। আমরা রক্তের নদী বইয়ে দেব এবং নিপীড়িতদের হয়ে প্রতিশোধ নেব।”

উইঘুর সম্প্রদায়ের অভিযোগ, সাংস্কৃতিক ও ধর্মীয়ভাবে তাদের নিষ্পেষিত এবং বৈষম্যের শিকার হতে হচ্ছে।

‘ন্যাশনাল সিকিউরিটি কলেজ অব অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি’র বিশেষজ্ঞ ড. মিশেল ক্লার্ক বলেন, এটি চীনের বিরুদ্ধে আইএস এর প্রথম সরাসরি হুমকি।

“এই প্রথম উইঘুর ভাষায় কথা বলা জঙ্গিরা আইএস এর প্রতি আনুগত্যের কথা প্রকাশ করল।” “ভিডিও অনুযায়ী, চীন জঙ্গি দলের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলেই মনে হচ্ছে।”

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ