সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিপিএলের নিলামে বাংলাদেশের চার

news-image

স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সর্বশেষ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল সাকিব আল হাসানের জ্যামাইকা তালওয়াস। এ মৌসুমেও বাংলাদেশ অলরাউন্ডারকে ধরে রেখেছে দলটি। এবার টুর্নামেন্টটির নিলামে জায়গা পেয়েছেন বাংলাদেশের আরও চার ক্রিকেটার। ড্রাফটে আছে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ ও এনামুল হকের নাম।

এর আগে সিপিএলের দল সেন্ট লুসিয়া জুকসের হয়ে খেলেছেন তামিম। ৭ ম্যাচে ১ ফিফটিতে বাঁহাতি ওপেনার করেছেন ১৬২ রান। কদিন আগে হয়ে যাওয়া আইপিএলের নিলামেও ছিল তামিম, মাহমুদউল্লাহ, তাসকিন ও এনামুলের নাম। যদিও তাঁদের কেনেনি কোনো ফ্র্যাঞ্চাইজি। সিপিএলে তাঁরা দল পাবেন কি না, সেটা জানা যাবে ১০ মার্চ। ওই দিনই হবে সিপিএলের নিলাম।

এবার নিলামে উঠছেন মোট ২৫৮ জন খেলোয়াড়। এর মধ্যে আফগানিস্তানের পাঁচ, কানাডার দুই, আয়ারল্যান্ডের তিন, এমনকি ওমানের একজন খেলোয়াড় আছেন। ১ আগস্ট শুরু হয়ে সিপিএল শেষ হবে ৯ সেপ্টেম্বর। সূত্র : সিপিএল।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি