,

রাকের প্রতি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা থেকে ইরাকের নাম বাদ দেয়া হবে বলে জানিয়েছে দেশটির প্রশাসন।

হোয়াইট হাউস অফিস সূত্রের বরাত দিয়ে এ খবর দেয় আল আরাবিয়া নিউজ।

খবরে জানানো হয়, পেন্টাগন এবং অভ্যন্তরীণ বিভাগের অনুরোধেই নিষেধাজ্ঞার তালিকা থেকে ইরাকের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

আইএসের বিরুদ্ধে ইরাকের লড়াইয়ের বিষয়টি সামনে রেখে হোয়াইট হাউসকে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানায় তারা।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে কংগ্রেসে ট্রাম্প প্রথমবারের মতো ভাষণ দেন।

কংগ্রেসের ভাষণের সময় ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, তার আগের নেয়া কিছু সিদ্ধান্ত তিনি পুনর্বিবেচনা করবেন।

তিনি বলেন, বাস্তবসম্মত এবং ইতিবাচক অভিবাসন আইন করা সম্ভব। যেখানে আমেরিকানদের চাকরির সুযোগ ও শ্রমের মূল্য বৃদ্ধি পাবে, জাতীয় নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং আইনের প্রতি আমাদের সম্মান বৃদ্ধি পাবে।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই গত ২৮ জানুয়ারি সিরিয়া, ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের উপর যুক্তরাষ্টে প্রবেশে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প।

যা পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল কোর্ট স্থগিত করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে