,

একদলীয় রাজনৈতিক ব্যবস্থার দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্র!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র একদলীয় রাজনৈতিক ব্যবস্থার দিকে যাচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এই আশঙ্কা প্রকাশ করেন। তিনি ডেমোক্র্যাট পার্টির প্রতিনিধি পরিষদের নেতারও সমালোচনা করেন। মঙ্গলবার সকালে তার সাক্ষাৎকারটি প্রচার করা হয়। তিনি বলেন, হারার পর বামপন্থীরা সবসময় রেস কার্ড খেলেন।

ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ড’ প্রোগ্রামে হাজির হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি বিশ্বাস করি আমার প্রেসিডেন্ট হওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র একদলীয় রাজনৈতিক ব্যবস্থার ঝুঁকির মধ্যে যাচ্ছে’। তিনি মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের প্রতিনিধি পরিষদের নেতা ন্যান্সি পেলোসিকে ‘অযোগ্য’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ডেমোক্র্যাট পার্টি এখন সিনেটে এবং প্রতিনিধি পরিষদ উভয় কক্ষে সংখ্যালঘু অবস্থানে আছে। ফলে ন্যান্সি পেলোসির নেতৃত্বও এখন ঝুঁকির মুখে। ট্রাম্প নিজে দুই পার্টি পদ্ধতি চান বলে মন্তব্য করেন। তিনি বলেন, বামপন্থীরা যখন হেরে যান তখন রেস কার্ড খেলেন। গত কয়েক বছর ধরেই তিনি এই বিষয়টি লক্ষ্য করছেন। অস্কার পুরস্কার অনুষ্ঠানে উপস্থাপক তার সমালোচনা করায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, আমাকে নিয়ে বিরূপ মন্তব্য করায় অস্কারে এত বড় ভুল হয়েছে।

প্রেসিডেন্টের মন্তব্য মার্কিনীদের আশাহত করবে বলে মনে করা হচ্ছে। কংগ্রেসে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন বলে আশা করা হচ্ছিল। তিনি কংগ্রেসম্যান ও সিনেটরদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে পারতেন। ডেমোক্র্যাটরা তার ভাষণের সময় উপস্থিত থাকবেন এবং পরে সাংবাদিকদের সামনে ভাষণের প্রতিক্রিয়া জানাবেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার সহযোগী স্টিফেন মিলারকে সঙ্গে নিয়ে ভাষণের বিষয়বস্তু লিখেছেন। ধারণা করা হচ্ছে, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় কিছু বিষয় তুলে ধরবেন। তবে ন্যান্সি পেলোসি বলেন, তার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণ শপথ অনুষ্ঠানের ভাষণের মতোই হবে। সত্যিই যদি সেটা হয় তাহলে তা যুক্তরাষ্ট্রের জন্য খুবই দু:খজনক হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে