সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ২ মার্চ বিএনপির কর্মসূচি

news-image

 

নিজস্ব প্রতিবেদক : গ্যাসের মূল্যবৃদ্ধির অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ২ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার বিএনপির নয়াপল্টনস্থ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।

রিজভী বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কয়েকটি রাজনৈতিক সংগঠন আহুত আজকের হরতালকে কেন্দ্র করে শাহবাগে হরতাল সমর্থকদের ওপর পুলিশ বেপরোয়া লাঠিচার্জ, টিয়ারশেল ও জলকামান থেকে গরম পানি নিক্ষেপ করেছে। এর ফলে বেশকিছু হরতাল সমর্থক আহত হয়েছেন। এই ঘটনাই প্রমাণ করে জনস্বার্থ সংশ্লিষ্ট সামান্য প্রতিবাদও সরকার সহ্য করতে পারে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে পুলিশের এ ধরণের ন্যাক্কারজনক আচরণের তীব্র ধিক্কার, নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, বর্তমান শাসকগোষ্ঠী ত্রাস সৃষ্টি করে অবৈধ সত্ত্বা নিয়ে ক্ষমতার রঙ্গমঞ্চে দাপট দেখিয়ে জনগণকে ভয় পাইয়ে দেয়াটাকে জরুরি বলে মনে করছে। বাংলাদেশের মানুষ এখন এক বিভিষিকাময় পর্ব অতিক্রম করছে। ক্ষমতার তাখতে-তাউস থেকে কিছুতেই নামতে চাচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ গোল্লায় যাক তাতে কিছু আসে যায় না তার। উন্নয়নের নামে কিছুই দৃশ্যমান নয়, শুধু বায়ুদূষণ, পরিবেশ দূষণ, শব্দদূষণে দেশের মানুষের জনস্বাস্থ্য এখন হাসপাতালের ইমার্জেন্সিতে অবস্থান করছে।

তিনি আরো বলেন, সমাজের কোনো অংশের কথা পাত্তা না দিয়ে সরকার একতরফাভাবে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনগণকে তাচ্ছিল্য করারই সামিল। সত্যিকার অর্থে লুটপাটের মহৌৎসবে মেতে উঠে সরকার এখন বোবাকালা হয়ে গেছে। চারিদিকে যে এতো সঙ্কট, এতো অত্যাচার, লুণ্ঠন, চাঁদাবাজী আর দু:শাসন চলছে সেদিকে কর্ণপাত করার সুযোগ বর্তমান শাসকগোষ্ঠীর নেই। আসলেই ভয়াবহ দু:শাসন ও লুন্ঠনে জবাবদিহিতা না থাকার কারণে পুরো দেশ এখন টালমাটাল অবস্থায় নিমজ্জিত। কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল