,

হজ শেষ, চুরি শুরু!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :পবিত্র হজ শেষ হতেই হাজীরা ফিরে যান নিজ নিজ ঘরে। সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলোও চলে যায় মক্কা, জেদ্দা ও অন্যান্য স্থানে তাদের মূল অফিসে। এরপরই শুরু হয় চোরদের ”কাজ”। তারা পবিত্র স্থানগুলো, বিশেষ করে আরাফাত ও মুজদালিফা থেকে দেদারসে চুরি করতে থাকে সরকারি সম্পদ।

ওয়াকিবহাল সূত্রের বরাত দিয়ে সউদি আরবের ইংরেজি দৈনিক সউদি গেজেট মঙ্গলবার এ খবর ছেপেছে।

সূত্রটি জানায়, চোরের দল সাধারণত পয়ঃপ্রণালীর ঢাকনা, টয়লেটের দরজা, বিদ্যুতের তার এবং অন্য বহু জিনিস চুরি করে নিয়ে যায়।

মোহাম্মদ আলী নামে সউদিপ্রবাসী এক পাকিস্তানী কর্মী বলেন, হজ মৌসুম যেইমাত্র শেষ হয়, অমনি চোরেরা চুরিতে লেগে যায়, বিশেষ করে আরাফাত ও মুজদালিফায়। এই চুরি চলতে থাকে সারা বছর।

তিনি বলেন, চোরেরা আরাফাত ও মুজদালিফাকে বিশেষ করে টার্গেট করার কারণ হলো, ওখানে খোলা জায়গা আছে, যাতে সহজে ঢোকা যায়। তারা রাতের বেলাকেই এ অপকর্মের সময় হিসেবে বেছে নেয়। কেননা, এ সময় এসব স্থান জনশূণ্য হয়ে যায় আর রাস্তায়ও খুব কম যানবাহন চলাচল করে। নিরাপত্তারক্ষীরা সারা বছর এসব স্থান পাহারা দিতে পারে না।

তিনি জানান, তবে মিনায় বড় কোনো চুরির ঘটনা ঘটে না। কারণ, ওখানে ঢোকা ও বের হওয়ার রাস্তা খুবই কম।

সালিম আল-হারবে নামে এক সউদি নাগরিক বলেন, হজের পর আপনি এসব এলাকা দিয়ে হেঁটে গেলেই দেখবেন বেশিরভাগ টয়লেটের দরজা নেই, বিদ্যুতের তারগুলোও খুঁজে পাবেন না। এই ডাকাতি বন্ধ করতে সংশ্লিষ্ট নিরাপত্তা বিভাগগুলোর কার্যক্রম আরো জোরদার করা উচিত।

মক্কা পৌর কর্তৃপক্ষ চুরির কথা স্বীকার করে জানায়, এই ডাকাতি বন্ধ করতে সংশ্লিষ্ট নিরাপত্তা বিভাগগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে