বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিনস-টিশার্টের মেয়েরা ছেলেদের জন্য ক্ষতিকর, মন্তব্য ধর্মগুরুর

news-image

অনলাইন ডেস্ক : নারীদের কোনটা পরা উচিত আর কোনটা উচিত নয়, তা নিয়ে এবার পরামর্শ আরেক তথাকথিত ধর্মগুরু ভারতের কেরালার একটি চার্চের পাদরি। তিনি বলেছেন, ‘যে সব মেয়েরা জিনস, টি-শার্ট বা শার্ট পরেন, তাদের সমুদ্রে ডুবিয়ে মেরে ফেলা দরকার। ‘

সম্প্রতি কেরালার টিভি চ্যানেল Shalom TV-তে দেখা যায়, ওই পাদরি বলছেন, ‘যে সব মেয়েরা পুরুষদের পোশাক পরে, তাদের পাথরের সঙ্গে বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া উচিত। আমি যখন কোনও গির্জায় প্রার্থনা সভায় যাই, আমার সামনে মহিলাদের দেখে মনে হয় এখনই বেরিয়ে যাই। আমার মনে হয়, তার চেয়ে ওদেরকেই গির্জা থেকে লাথি মেরে তাড়ানো দরকার। ‘

ভাইরাল হয়ে যাওয়া ওই ভিডিওতে আরও দেখা যায়, কটুক্তি শেষ হচ্ছে না ওই পাদরির। তিনি বলছেন, ‘জিনস, টি-শার্ট, হাতে মোবাইল- মেয়েগুলো চার্চে আসে। আমি বুঝি না কেন এরা চার্চে আসে! ক্যাথলিক চার্চ কি মেয়েদের পুরুষদের পোশাক পরার অনুমতি দেয়? চার্চ ছাড়ুন। বাইবেল অনুমতি দেয়? মহিলাদের উচিত নয় পুরুষদের পোশাক পরা। ওই পোশাক আমাদের উত্তেজিত করে, পাপের দিকে নিয়ে যায়। বাইবেল বলছে, যারা তোমায় পাপের দিকে ঠেলবে, তাদের পাথরের সঙ্গে বেঁধে সমুদ্রে ডুবিয়ে দাও। তাই মহিলারাও যদি এটা করে, তাদেরকেও সমুদ্রে ডুবিয়ে দেওয়া উচিত। ‘ সূত্র : এই সময়

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ