সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আগামী নির্বাচনে বিএনপিকে লাল কার্ড’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, সংবিধান অনুযায়ী একাদশ জাতীয় নির্বাচনে অন্তবর্তীকালীন সরকার প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির নিবন্ধন টিকিয়ে রাখতে হলে শেখ হাসিনার অধীনেই বিএনপিকে নির্বাচনে আসতে হবে। সন্ত্রাস-জ্বালাও পোড়াও করার কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। আগামী নির্বাচনে জনগণ লাল কার্ড দেখিয়ে বিএনপি নামক দলটিকে আস্তাকুড়ে নিক্ষিপ্ত করবে।

বিকালে শরীয়পুর জেলার নড়িয়া সদরের চাকখগাও উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াহাব বেপারি, মিজানুর রহমান বাদল, জহিরুল আলম রাড়ি, মাহবুর আলী, শাহ আলম চৌকিদার, মানিক সরকার, বিএম শাহাজাহান সিরাজ, নাসির উদ্দিন পাইক, এনায়েতউল্লাহ মুন্সি, আলমগীর হোসেন, আলম বয়াতি, হেয়ায়েত উদ্দিন, জহির সিকদার, গিয়াসউদ্দিন, জাকির হোসেন, সুমন হাওলাদার, ছানাউল্লাহ, আলী আহমেদ, সিরাজুল ইসলাম, বাদল চৌকিদার, নুর এ আলম আশিক প্রমুখ।

এনামুল হক শামীম বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নে দেশের জনগণের আস্থা বেড়েছে। দিন দিন আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। সে কারণে বিএনপি আবার ষড়যন্ত্র শুরু করেছে। তারা বাকা পথে ক্ষমতায় যেতে চায়। দেশের জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে-আগামীতেও থাকবে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের মানুষ কিছু পায়। কারণ এই দলের নেতৃত্বে স্বাধীণতা এসেছে। আওয়ামী লীগ ক্ষমতাকে সেবা মনে করে। আর বিএনপি ক্ষমতাকে ভোগের বস্তু মনে করে। সে কারণে বিএনপি ক্ষমতায় আসা মানেই দেশ পিছিয়ে যাওয়া। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল