সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সিরিজে লংকান অধিনায়ক রঙ্গনা হেরাথ

news-image

স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে শ্রীলংকার নিয়মিত টেস্ট অধিনায়ক অ্যাঞ্জেলা ম্যাথুজের বাংলাদেশ সিরিজ খেলতে না পারার কথাটি অনেক আগেই জানিয়ে দিয়েছিল লংকান ক্রিকেট বোর্ড। তবে গতকাল লংকান মিডিয়া নিশ্চিত করেছে, ম্যাথুজের পরিবর্তে মুশফিকদের বিপক্ষে দুই টেস্টে শ্রীলংকার অধিনায়কত্ব করবেন রঙ্গনা হেরাথ।

বাংলাদেশের বিপক্ষে লংকান টেস্ট অধিনায়কত্বের দৌড়ে বারবারই এসছে তিনটি নাম। রঙ্গনা হেরাথের সাথে ছিলেন লংকান টেস্ট দলের নিয়মিত সহঅধিনায়ক দিনেশ চান্দিমাল ও ওয়ানডে আর টি২০ দলের নেতৃত্ব দিয়ে সদ্যই সাফল্য পাওয়া উপল থারাঙ্গার নাম। কিন্তু তাদের কাউকেই নয়, শেষ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের অধিনায়ক হিসেবে রঙ্গনা হেরাথকেই বেছে নিয়েছে বোর্ড। দলের এই সিনিয়র ক্রিকেটার গেল নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষেও টেস্ট অধিনায়কত্ব করেছিলেন।

আগামী ৭ মার্চ গলে প্রথম টেস্ট দিয়ে শুরু হচ্ছে ঘরের মাঠে লংকানদের এই সিরিজ। এরপর ১৫ মার্চ কলম্বোয় মুশফিকরা খেলতে নামবে সিরিজের দ্বিতীয় এবং বাংলাদেশের শততম টেস্ট।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী