সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে জয়া, কুসিকে আঞ্জুম আ.লীগের প্রার্থী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপ-নির্বাচনে সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তকে এবং কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আঞ্জুম সুলতানা সীমাকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

রবিবার রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গণভবনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান উপ-নির্বাচনে আবদুল মতিন ভূঞাকে দলের মনোনয়ন দেয়া হয়েছে।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ৫ ফেব্রুয়ারি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি জাতীয় সংসদে সাতবার সুনামগঞ্জের দিরাই-শাল্লার মানুষের প্রতিনিধিত্ব করেছেন। তার স্ত্রী জয়া সেনগুপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সাবেক প্রশাসনিক কর্মকর্তা।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া আঞ্জুম সুলতানা সীমা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ রাজনীতিবিদ আফজল খানের মেয়ে। আঞ্জুম সুলতানা কুমিল্লা সিটি করপোরেশনের সদ্য বিদায়ী প্যানেল মেয়র। তিনি বিলুপ্ত কুমিল্লা পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংরক্ষিত কাউন্সিলর ছিলেন। ২০০৯ সালে কুমিল্লার আদর্শ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি।

উল্লেখ্য, আগামী ৩০ মার্চ সুনামগঞ্জ-২ ও কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি