বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পায়ে পায়ে এগিয়ে আসছেন আসিফা

news-image

আন্তর্জাতিক ডেস্ক :তাঁর নানা ও মা ছিলেন প্রধানমন্ত্রী, আর বাবা প্রেসিডেন্ট। কাজেই তিনি জোর কদমে না হোক, পায়ে পায়ে হলেও রাজনীতির দিকেই পা বাড়াবেন – এ আর নতুন কী!

বলা হচ্ছে আসিফা ভুট্টো জারদারি অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর কনিষ্ঠা কন্যাটির কথা, যিনি খুব সন্তর্পণে এগিয়ে চলেছেন রাজনীতি অভিমুখে।

আসিফার জন্ম ১৯৯৩ সালের ৩ ফেব্রুয়ারি। ব্রিটেনের অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি থেকে রাজনীতিবিজ্ঞান ও সমাজতত্ত্বে ব্যাচেলর ডিগ্রি নিয়েছেন তিনি। তাঁর একটি ‘মজার’ পরিচয় হচ্ছে, তিনিই হচ্ছেন প্রথম পাকিস্তানী শিশু, যিনি প্রথম পোলিও টিকা খেয়েছেন। ১৯৯৪ সালে তাঁর মা, তৎকালীন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিজ কন্যাকে এই টিকা খাইয়ে দেশে পোলিও নির্মূল অভিযানের সূচনা করেন। এর মধ্য দিয়ে আসিফা পোলিও নির্মূল অভিযানের ন্যাশনাল অ্যাম্বাসেডরে পরিণত হন। তিনি এখন দেশ থেকে পোলিও ভাইরাস তাড়াতে কৃতসংকল্প।

বিখ্যাত মায়ের এই বিখ্যাত কন্যাটি ইউনিভার্সিটি কলেজ, লন্ডন থেকে গ্লোবাল হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ে মাস্টার্স করেছেন। এখন তাঁর লক্ষ্য, অধীত বিদ্যাকে কাজে লাগিয়ে ‘অধিকতর স্বাস্থ্যবান’ একটি পাকিস্তান গড়ে তোলা।

এভাবেই বেনজিরের সবচাইতে ছোট মেয়েটি এখন পাকিস্তানে পরিচিত মুখে পরিণত হয়েছে। নানাভাই জুলফিকার আলী ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) তরুণ সমর্থকদের মাঝেও দারুণ জনপ্রিয় আসিফা। আর একেবারে ছোটবেলা থেকেই দেশের জন্য কাজ করার তীব্র আগ্রহ দেখে দলের সিনিয়ররাও তাঁর প্রশংসায় পঞ্চমুখ।

বিখ্যাত রাজনৈতিক পরিবারের ২৩ বছর বয়সী এই মেয়েটি প্রথম ভোট দেন ২০১৫ সালে। সেবার স্থানীয় নির্বাচনে সিন্ধুর ছোট শহর টান্ডু আল্লাহইয়ারে বিপুল সমর্থক নিয়ে ভোট দিতে যান তিনি।

‘ছোট’ আসিফার রয়েছে আরো অনেক পরিচয়। তিনি একাধারে মানবাধিকারকর্মী, গ্লোবাল সিটিজেন, রোটারি অ্যাম্বাসেডর এবং পোলিও নির্মূল অভিযানের সাবেক ইউএন অ্যাম্বাসেডর। তাঁর এখন একটাই লক্ষ্য, দেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা, যা করার জন্য তাঁর মা-কে প্রাণ দিতে হয়েছিল।

আসিফা গত কয়েক মাস ধরে ‘পরিচ্ছন্ন সিন্ধু ক্যাম্পেইন’ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি কাজ করে যাচ্ছেন দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও।

সব মিলিয়ে বলা যায়, খুব ধীর কিন্তু দৃঢ় পায়ে পাকিস্তানের দৃশ্যপটে আবির্ভূত হচ্ছেন আসিফা, যার শিরায় বইছে ভুট্টো বংশের রক্তধারা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ