নয়্যারের নতুন মাইলফলক

news-image

স্পোর্টস ডেস্ক : নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন জার্মান গোলকিপার ম্যানুয়েল নয়্যার। বুন্দেসলিগায় এক ক্লাবের হয়ে সবচেয়ে দ্রুততম গোলরক্ষক হিসেবে ক্লিনশিটের সেঞ্চুরির রেকর্ড গড়েছেন বায়ার্ন মিউনিখ আইকন।

সবশেষ লিগ ম্যাচে হ্যাম্বার্গারকে ৮-০ গোলে বিধ্বস্ত করে বায়ার্ন। এর মধ্য দিয়ে বাভারিয়ানদের জার্সিতে ১৮৩ ম্যাচেই ১০০ ক্লিনশিট পূর্ণ হয় নয়্যারের।

অনায়াসেই স্বদেশি অলিভার রেকের ২৩২ ম্যাচের রেকর্ড ভাঙেন। যেটি তিনি করেছিলেন ওয়ের্ডার ব্রেমেনের হয়ে। এদিকে কোচিং ক্যারিয়ারের ১০০০তম ম্যাচ ছিলো কার্লো আনচেলত্তির। তার এই উপলক্ষ্য স্মরণীয় করে রেখেছেন তার শিষ্যরা।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় হ্যাটট্রিক উদযাপন করেন পোলিশ ‘গোলমেশিন’ রবার্ট লেভানডফস্কি। জোড়া গোল করেন তরুণ ফ্রেঞ্চ উইঙ্গার কিংসলে কোমান। বাকি তিনটি আসে আর্তুরো ভিদাল, ডেভিড আলাবা ও আরিয়েন রোবেনের পা থেকে। আর ক্লিনশিট উপহার দেন নয়্যার।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

নবীনগরে তিতাস নদীতে অভিযান, ৬টি ঘের উচ্ছেদ ও ২৫টি রিং জাল জব্দ

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট