,

চীনে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছেন ইভাংকা ট্রাম্প

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সুন্দর চোখ, ঝলমলে মুখ, চোখ ধাঁধানো শারীরিক অবয়ব, সঙ্গে বানিজ্য জগতে বাবার মতই বিপুল জনপ্রিয়তা ইভাংকা ট্রাম্পকে চীনের বাজারে ক্রমে জনপ্রিয় করে তুলছে। ছোট থেকে বড় একাধিক চীনা বানিজ্য সংস্থাই শুধু নিজের দ্রব্যের সঙ্গে জুড়ে নিতে চাইছে ইভাংকা ট্রাম্পের নাম। ব্যাপারটা এখন এমন যে, ইভাংকা থাকলেই যেন ব্যবসা বাড়বে হু হু করে।

‘‌ট্রেডমার্ক’–এর জন্য নানা রকম নামে ব্যবহার করতে চাওয়া হচ্ছে ইভাংকার নাম। কেউ ‘‌ইভাংকা ট্রাম্প’‌ মানে তার পুরো নাম ব্যবহার করতে চাইছেন। কেউ শুধু ইভাংকা ব্যবহার করছেন। আবার কেউ ইভাংকার চীনা উচ্চারণ ইয়াঙ্কা ব্যবহার করতে চাইছেন। কী নেই আবেদনকারী সংস্থার তালিকায়। ডায়েট পিল, খাবার, থেকে শুরু করে প্রসাধনী দ্রব্য, নারীদের নানা রকম জিনিসের জন্য ইভাংকার নাম চাওয়া হয়েছে।

তবে হঠাৎ করে এত জনপ্রিয়তা পেলেন কী করে ডোনাল্ড ট্রাম্পের কন্যা। ‌ এক চীনা শিল্পপতি জানালেন, ‘২০১৬ সালে যখন ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের প্রচারে আসতে শুরু করেছেন ইভাংকা, তখন থেকেই তার দিকে নজর ছিল চীনের মানুষের। এরপর ক্রমে চীনের সঙ্গে একটি আত্মিক সম্পর্ক গড়ে ওঠে ইভাংকার‌। গত বছর চীনের নববর্ষের দিন ওয়াশিংটনে চীনের দূতাবাসে সারাদিন উৎসব পালন করেন ইভাঙ্কা। এছাড়াও, ইভাংকার কথা টিভিতে শুনে চীনের বিশাল অংশের নারীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছিল। তাই ব্যবসার ক্ষেত্রে ইভাংকার নাম থাকলে অনেক সুবিধা হতে পারে’‌।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে