,

হোয়াইট হাউসে সাংবাদিকদের ঢুকতে দিল না ট্রাম্প প্রশাসন

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :হোয়াইট হাউসের সাংবাদিক সম্মেলনে ঢুকতে দেওয়া হল না সাংবাদিকদের৷ সবাইকে নয়, বাছা বাছা কিছু সংবাদসংস্থার কর্মীদের প্রতিই এমন আচরণ করল ট্রাম্প প্রশাসন৷ হোয়াইট হাউসের এই নিষেধের তালিকায় রয়েছে সিএনএন, দ্য নিউ ইয়র্ক টাইমস, পলিটিকো, দ্য লস অ্যাঞ্জেলস টাইমস এবং বাজফিডের মতো আন্তর্জাতিক সংবাদসংস্থার নাম৷

হোয়াইট হাউসের অন্দরমহলে অবাধ প্রবেশ ছিল সংবাদ সংস্থাগুলির৷ বিশেষ করে ওবামা সরকারের সময়৷ হোয়াইট হাউসকে জনতার অনেক কাছেই নিয়ে এসেছিলেন বারাক ও মিশেল৷ কিন্তু নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজত্বে যে সেই বিচরণে ব্যাঘাত ঘটবে৷ তাঁর ইঙ্গিত মিলল শুক্রবার৷ এদিন বিবৃতি দেওয়ার কথা ছিল ট্রাম্পের প্রেস সচিব শন স্পাইসারের৷ সেখানে ঢোকার মুখেই বাধা দেওয়া হয় সিএনএন, নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের৷ তাঁর পরিবর্তে ঢুকতে দেওয়া হয় রয়টার্স, সিবিএস, ব্লুমবার্গের মতো ১০টি সংবাদসংস্থার সাংবাদিককে৷ পুরো ব্যাপারটাই হয় অফ ক্যামেরা৷

এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে আমেরিকার অধিকাংশ মিডিয়া৷ অধিকাংশের দাবি, ট্রাম্পের সমালোচনা করার জন্যই এই বৈষম্যের শিকার হতে হয়েছে কিছু সংবাদসংস্থাকে৷ বিশ্বের অন্যতম গণতন্ত্রের কণ্ঠরোধ করা অভিযোগ উঠেছে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে৷ প্রতিবাদ জানিয়েছে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনও (WHCA)৷

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর