,

গাঙ্গুলির রেকর্ড ভাঙলেন ডি ডিভিলিয়ার্স

news-image

স্পোর্টস ডেস্ক :ইতিহাসের ১৮তম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৯ হাজার রানের মাইলফলক ছুঁলেন ৩১ বছর বয়সী এবি ডি ডিভিলিয়ার্স।নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৯ হাজার রান পূরণ করেন ডি ভিলিয়ার্স। ২১৪তম ওয়ানডে ম্যাচ খেলেই এই রান করেন তিনি, যা ক্রিকেট ইতিহাসে দ্রুততম। এতে করে ১৩ বছর পর সৌরভ গাঙ্গুলির করা রেকর্ড ভাঙলেন তিনি।

গাঙ্গুলি তার চেয়ে ২৩ ইনিংস বেশি খেলেছিলেন। এবি’র এর আগেই অবশ্য ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি এই ক্লাবে প্রবেশ করেন। তবে তার খেলতে হয় ২৪৪ ইনিংস।

তবে সময়ের হিসেবে এখনো দ্রুততম নন ডি ভিলিয়ার্স। এই রেকর্ডটি আরেক ভারতীয় কিংবদন্তী রাহুল দ্রাবিড়ের দখলে। তাকে ৯ বছর ৩২২ দিন খেলতে হয়েছিলো ৯ হাজার রানের জন্য।

১২ তম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের ক্লাবে প্রবেশ করা এখন ৩৩ বছর বয়সী ডি ভিলিয়ার্সের জন্য সময়ের ব্যাপার মাত্র।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১