,

‘সাত দিনের মধ্যেই পাসপোর্ট’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সর্বোচ্চ সাত দিনের মধ্যে প্রবাসীরা পাসপোর্ট হাতে পাবেন বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, “আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রবাসীদের কাছে পাসপোর্ট পাঠানো হতো। এতে দুই থেকে তিন মাস সময় লাগত। এখন তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট দূতাবাসে পাসপোর্ট পৌঁছে যাবে। বড়জোর সাত দিন লাগবে।”

সাত দিনের মধ্যে প্রবাসীদের হাতে পাসপোর্ট তুলে দেয়ার লক্ষ্যে আন্তর্জাতিক কুরিয়ার সংস্থা ফেডেক্স-এর সঙ্গে চুক্তি সই করেছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর।

শনিবার দুপুরে আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তরের কার্যালয়ে বহিরাগমন ও পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘‘আমাদের এখানে কোনো জঙ্গি যাতে পাসপোর্ট না পায়, সে জন্য পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন আছে।’’

মন্ত্রী আরো বলেন, “কোনো জঙ্গি যাতে দেশের বাইরে না যেতে পারে এবং দেশের বাইরে থেকে কোনো জঙ্গি যাতে আসতে না পারে, সে জন্য বহিরাগমন বিভাগ সজাগ আছে।”

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে