,

স্মরণকালের শোচনীয় পরাজয় ভারতের

news-image

 

স্পোর্টস ডেস্ক :অস্ট্রেলিয়ার জন্য ফাঁদ পেতে, নিজেরাই ধরা পড়ল ভারত। প্রতিপক্ষকে ফাঁদে ফেলতে স্পিন সহায়ক উইকেট তৈরি করে নিজেরাই বিপদে পড়েছেন। স্মরণকালের শোচনীয় পরাজয় হয়েছে ভারতের।
৩৩৩ রানের বিশাল জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
স্পিনার স্টিভ কিফের স্পিন তাণ্ডবে ১০৭ রান গুটিয়ে যায় ভারত। সর্বোচ্চ ছয়টি উইকেট শিকার করেন তিনি।
আজ মধ্যাহ্নের বিরতির পর ব্যাট করতে নেমে চা বিরতির পর পরই অলআউট হয় কোহলি-বাহিনী।
সর্বোচ্চ ৩১ রান করেন চেতেশ্বর পূজারা। এছাড়া অধিনায়ক কোহলি আউট হন ১৩ রানে।
সকালে প্রথম সেশনের আগে ২৮৫ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ৪৪০ রানের লিড নিয়েছে তারা। মধ্যাহ্নের পর ৪৪১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে ভারত।

 
অসি অধিনায়ক স্টিভেন স্মিথ দুর্দান্ত শতক হাঁকিয়েছেন। দলের দুঃসময়ে হাল ধরেছেন তিনি। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি। ১৮৭ বলে ১১ বাউন্ডারিতে শতক হাকিয়েছেন তিনি।
তবে রবিচন্দ্রন অশ্বিনের বলে রাহানের হাত ফসকে না গেলে সেঞ্চুরি হাকানো সম্ভব হতো না স্মিথের। ৭১ রান নিয়েই মাঠ ছাড়তেন তিনি। মিস ফিল্ডিংয়ের মাশুল দিয়েছে ভারত।
তিনি ছাড়া দলে আর কেউ তেমন বেশি রান করেননি।
ভারতের পক্ষে অশ্বিন চারটি ও রবিন্দ্র জাদেজা তিনটি উইকেট শিকার করেছেন।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস – ২৬০
ভারতের প্রথম ইনিংস -১০৫
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস – ২৮৫
ভারতের দ্বিতীয় ইনিংস – ১০৭

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১