,

৩৩৩ রানের বিশাল ব্যবধানে হারল ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : খেলা হচ্ছে রাজায় রাজায়। কিন্তু এতটা বাজে ব্যাটিং নিশ্চয়ই কেউ আশা করেনি কোহলি বাহিনীর কাছ থেকে। টেস্ট ক্রিকেটের এক নম্বর দল অজিদের কাছে বিনাযুদ্ধে এত বাজে ভাবে আত্মসমর্পণ করবে তা হয়তো স্টিভ স্মিথের কল্পনাতেও আসেনি। আরেকটু লড়াই, টিকে থাকার প্রচেষ্ঠা আশা করা মোটেও ভুল নয়। শেষ পর্যন্ত তাই হলো। পুনে টেস্ট ৩ দিনেই হেরে গেল ভারত। ৪ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটি অজিরা জিতে নিল ৩৩৩ রানের বিশাল ব্যবধানে।

অজিদের দেওয়া ৪৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০৭ রানেই অলআউট হয়ে গেছে ভারত। প্রথম ইনিংসে তারা ১০৫ রানে অলআউট হয়েছিল। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও বল হাতে বিধ্বংসী হয়ে ওঠেন বাঁ-হাতি স্পিনার স্টিভ ওকেফি। প্রথম ইনিংসে ৬ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও সমানসংখ্যক উইকেট দখল করেন তিনি। বাকী ৪ উইকেট নেন ডানহাতি অফ স্পিনার নাথান লিওন। এই দুজনের বোলিং তাণ্ডবে মাত্র ৩৩.৫ ওভারেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপ ধসে পড়ে।

প্রথম ইনিংসে ২৬০ রানের পর দ্বিতীয় ইনিংসে অধিনায়ক স্টিভ স্মিথের দুর্দান্ত সেঞ্চুরিতে ২৮৫ রান তুলতে সক্ষম হয় অজিরা। ভারতের সামনে টার্গেট দাঁড়ায় ৪৪০ রান! এত বড় টার্গেট চেজ করে জিততে হলে বিশ্বরেকর্ড গড়তে হতো কোহলিদের। কিন্তু তার ধারেকাছেও যেতে পারল না তারা। ভারতের দলীয় ১০ রানেই ওকেফির শিকারে পরিণত হন মুরালি বিজয় (২)। লোকেশ রাহুলকে (১০) ফেরান লিওন। এরপর শুধুই ওকেফির মহাকাব্য। একে একে তার শিকারে পরিণত হন অধিনায়ক বিরাট কোহলি (১৩), আজিঙ্কা রাহানে (১৮), রবিচন্দ্রন অশ্বিন (৮), ঋদ্ধিমান সাহা (৫) এবং চেতেশ্বর পুজারা (৩১)। পুজারাই ভারতের হয়ে সর্বাধিক রান করেছেন। তিনি ছাড়া মাত্র ৩ ব্যাটসম্যান দুই অংকে পৌঁছতে সক্ষম হয়েছেন।

নাথান লিওনের অবদান অস্বীকার করা কোনোমতেই উচিৎ হবে না। লোকেশ রাহুলকে দিয়ে শুরু করে একে একে তিনি তুলে নেন রবিন্দ্র জাদেজা (৩), ইশান্ত শর্মা (০) এবং জয়ন্ত যাদবের (৫) উইকেট। ৪ উইকেট নিতে ৩.৫৭ রেটে তার খরচ করতে হয়েছে ৫৩ রান। অন্যদিকে রান দেওয়ার ক্ষেত্রে হাড়কিপ্টে ওকেফি। ২.৩৩ রেটে দিয়েছেন মাত্র ৩৫ রান।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১