সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌরভকে ছাড়িয়ে ডি ভিলিয়ার্সের রেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক : দরকার ছিল আর মাত্র ৫ রান। সেটা করতেও একদমই সময় নিলেন না এবি ডি ভিলিয়ার্স। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ ব্যাট করতে নেমে নিজের খেলা দ্বিতীয় বলেই একটা রান নিলেন। চতুর্থ বলে আরও একটা সিঙ্গেল। পঞ্চম বলে লোকি ফার্গুসনকে মিড উইকেট দিয়ে চার। আর তাতেই ওয়ানডে ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেললেন ডি ভিলিয়ার্স। হয়ে গেল বিশ্ব রেকর্ডও। ওয়েলিংটনে আজ নিজের ওয়ানডে ক্যারিয়ারের ২০৫তম ইনিংস খেলছেন এবি। তাঁর চেয়ে দ্রুত ওয়ানডেতে ৯ হাজার রান করতে পারেননি অন্য কেউ। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, তাঁর লেগেছিল ২২৮ ইনিংস।

ইতিহাসের ১৮তম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৯ হাজার রানের মাইলফলক ছুঁলেন ৩১ বছর বয়সী এবি। এ প্রতিবেদন লেখার সময় ওয়েলিংটনে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ২৭২ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ডি ভিলিয়ার্স আউট হয়েছেন ৮৫ রানে। ৮০ বলের ইনিংসে ৭টি চার ও একটি ছক্কা।

ওয়ানডেতে দ্রুততম ১ হাজার রানের রেকর্ডটি কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান ভিভ রিচার্ডসের। ২ হাজার থেকে ৬ হাজার পর্যন্ত সব কটি মাইলফলক সবচেয়ে কম ইনিংসে ছুঁয়েছেন এবির দক্ষিণ আফ্রিকান সতীর্থ হাশিম আমলা। দ্রুততম ৭ হাজার রানের রেকর্ডটি বিরাট কোহলির। দ্রুততম ৯ হাজার করার আগে সবচেয়ে কম ইনিংস (১৯০) খেলে ৮ হাজার রানও ডি ভিলিয়ার্সই করেছেন। প্র/আ

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী