সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুরঞ্জিতের স্ত্রী জয়ার মনোনয়নপত্র সংগ্রহ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে উপ-নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্ত। শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার ছেলে সৌমেন সেনগুপ্ত।

আওয়ামী লীগের দফতর সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-২ আসনের জন্য জয়া সেনগুপ্ত ছাড়াও দলীয় মনোনয়নপত্র কিনেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানসহ আরও তিনজন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় সৌমেন ছাড়াও তার স্ত্রী রাখী মৈত্রী সেনগুপ্ত, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-আমিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

২৬ ফেব্রুয়ারি রাত আটটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা হবে। সেখানেই ঠিক হবে সুনামগঞ্জ-২ আসন কে দলীয় মনোনয়ন পাবেন।

আগামী ৩০ মার্চ সুনামগঞ্জ-২ আসননে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল