,

ন্যামের দেহে রাসায়নিকের অস্তিত্ব

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং ন্যামকে হত্যা করতে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়েছিল। শুক্রবার সকালে মালয়েশিয়ার পুলিশ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, ন্যামের চোখ ও মুখমন্ডল থেকে ভিএক্স নার্ভ এজেন্ট নামের রাসায়নিক পাওয়া গেছে। দেশটির রাসায়নিক বিভাগ ন্যামের মরদেহ পরীক্ষা করে এ উপাদানের অস্তিত্ত্ব পেয়েছে।

জাতিসংঘ যেসব রাসায়নিককে ব্যাপক বিধ্বংসী হিসেবে তালিকাভুক্ত করেছে তার মধ্যে ভিএক্স নার্ভ এজেন্ট অন্যতম। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বিভাগের মতে, স্নায়ুকে বিকল করতে যেসব রাসায়নিক রয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে ভিএক্স নার্ভ এজেন্ট। দেহের চামড়ার সংস্পর্শে আসার পর দ্রুত ধুয়ে না ফেললে এটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে। কেবল রাসায়নিক যুদ্ধেই এটি ব্যবহৃত হয়। সংস্থাটি আরো জানিয়েছে, বড় মাত্রায় ভিএক্সের প্রয়োগে ব্যক্তি জ্ঞান হারাতে পারে, পক্ষাঘাতগ্রস্ত অথবা হৃদরোগে আক্রান্ত হতে পারে।

গত ১৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ার সংবাদমাধ্যমগুলো জানায়, কুয়ালালামপুর বিমানবন্দরে কিম জং ন্যামের চেহারায় রাসায়নিক হামলা চালিয়েছে দুই নারী। এ ঘটনার পর ওই দুই নারী পালিয়ে যায় এবং ন্যাম বিমানবন্দরের কর্মীদের কাছে অভিযোগ করেছিলেন তিনি তার চেহারায় ব্যাথা অনুভব করছেন। এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে