বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার প্রশ্নে কোন আপোস নয় : বিএনপি

news-image

কঠিন সময়ের মুখোমুখি বিএনপি।একদিকে দলীয় প্রধানের সাজার আশঙ্কা অন্যদিকে নিবন্ধন বাতিলের উৎকন্ঠা। এমন কঠিন পরিস্থিতিতে আবারও দল ভাঙ্গার ষড়যন্ত্রের আশঙ্কা বিএনপি নেতাদের। তবে নিবন্ধন বাতিল হলেও খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিএনপি।
দীর্ঘ ১০ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি যখন দল গুছিয়ে নির্বাচনমুখি তখনই দলীয় প্রধান খালেদা জিয়ার দুর্নীতির মামালায় সাজার আশঙ্কা। আর সাজা হলে নির্বাচনের বাইরে থাকতে হবে তাঁকে। এদিকে খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।
আবারো ভোটের বাইরে থাকলে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী পরপর দুইবার নির্বাচনে না যাওয়ার কারণে নিবন্ধন বাতিলের সংকটে পড়বে বিএনপি। এমন পরিস্থিতিতে দলটির নেতারা বলছেন, খালেদা জিয়া প্রশ্নে কোনো আপোস নয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘মিথ্যা মামলায় শাস্তি দিয়ে যদি নির্বাচনের জন্য নিশিদ্ধ করা হয় তবে বিএনপি সে নির্বাচনে যাবে না। তাতে করে যদি নিবন্ধন বাতিল হয় তাতে কোন সমস্যা নেই। আমরা জনগণের জন্য রাজনীতি করি, ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না। জন্মের পর থেকে বিএনপি এত কঠিন সময় কখনও পার করেনি। সরকার নিশ্চয়ই চেষ্টা করবে বিএনপিকে ভাঙতে। তাদের কাজ তারা করবে। বিএনপি ইস্পাত দৃঢ় অঙ্গিকার নিয়ে খালেদা জিয়ার পেছনে অবস্থান নিয়েছে’।
নির্বাচনের আগে চাপে ফেলে সরকার দল ভাঙ্গার ষড়যন্ত্র করতে পারে বলেও আশঙ্কা বিএনপি নেতাদের।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘বিরোধি দলের জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার যদি কোন ভূল করে তাহলে দেশ ক্ষতিগ্রস্থ হবে, উন্নয়ন বাধাগ্রস্থ হয়, আন্দোলন-সংগ্রাম করতে হয়। আমরা এগুলো করতে চাই না’।
প্রতিকূল পরিস্থিতিতেও বিএনপি নেতাদের আশা, আগামী জাতীয় নির্বাচন সবার অংশগ্রহণে ও নিরপেক্ষ করতে সরকার আন্তরিক হবে।
সূত্র: ইনডিপেনডেন্ট টিভি

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ