,

হাবিবুল বাশারের ভাই ফুটবলার তুহিন আর নেই

news-image

 

স্পোর্টস ডেস্ক :মাঠে তিনি ছিলেন স্ট্রাইকারদের জন্য একটা দেয়াল। তাঁর জালে বল পাঠাতে হলে অনেক লড়াই করতে হতো খেলোয়াড়দের। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের একসময়কার নিয়মিত গোলরক্ষক ছিলেন কাজী ইকরামুল বাশার তুহিন মাঠের লড়াইয়ে অনেক সময় জয়ী হয়েছেন ঠিক, কিন্তু এবার জীবনযুদ্ধে হেরে গেছেন।

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমনের বড় ভাই তুহিন আর নেই। পাকস্থলীর ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে মারা যান তিনি। বাংলাদেশ মেডিকেল হাসপাতালে টানা তিনদিন মৃত্যুর লড়াই করে আর পেরে ওঠেননি তিনি।

১৯৮৭ থেকে ১৯৯২ সাল পর্যন্ত ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানে খেলেছেন তিনি। মোহামেডানে তখন সেরা গোলরক্ষক সাইদ হাসান কানন। এ জন্য খুব বেশি ম্যাচ খেলা হয়নি তাঁর। এরপর আরামবাগে যোগ দিয়ে দীর্ঘদিন খেলেছেন তিনি। অবশ্য ঢাকার ফুটবলে তাঁর অভিষেক ইস্টঅ্যান্ড ক্লাব দিয়ে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১