সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিএনপিকে নির্বাচনে আনতে পরিবেশ সৃষ্টি করা হবে’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, বিএনপিকে নির্বাচনে আনতে পরিবেশ ও ক্ষেত্র সৃষ্টি করা হবে।বৃহস্পতিবার দুপুরে নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সব দলের অংশগ্রহণের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে বিষয়ে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, আজ কোনো প্রশ্নের উত্তর দেব না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টুঙ্গীপাড়ায় পবিত্র মাটিতে শায়িত আছেন। আমরা তার প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছি।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার অপর কমিশনারদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে সেখানে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

এরপর তিনি বঙ্গবন্ধু ভবনে যান এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে তাতে স্বাক্ষর করেন।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, বি. জে. শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেসুর রহমান সরকার এ সময় উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনাররা সমাধি সৌধ কমপ্লেক্স লাইব্রেরিসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট