নারায়ণগঞ্জে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। বুধবার রাত পৌনে ৭টায় ফতুল্লার পাগলা শাহীবাজারে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহতরা হলেন মুক্তার হোসেন ওরফে কিলার মুক্তার (৪২) ও তার দেহরক্ষী মানিক ওরফে কিলার মানিক (৪০)। মুক্তার ফতুল্লা থানা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে দাবি পুলিশের।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন জানান, ডিবির একটি টিম পাগলা শাহীবাজার এলাকায় মাদক জব্দ ও সন্ত্রাসী গ্রেফতার করতে গেলে তাদের উপর চড়াও হয় তারা। দুইপক্ষের গুলিবিনিময়ে ডিবির এক এএস আই গুলিবিদ্ধ হয়। আর ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। সেখান থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।











