বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে আসছে চ্যাম্পিয়নস ট্রফি

news-image

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসর মাঠে গড়াতে আর ১০০ দিনও বাকি নেই। আসন্ন টুর্নামেন্টকে কেন্দ্র করে চ্যাম্পিয়নস ট্রফির বিশ্বভ্রমণ শুরু হচ্ছে। গতকাল ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার আইসিসির হেডকোয়ার্টার থেকে ট্রফির বিশ্ব ভ্রমণের কথা জানানো হয়।

এরই অংশ হিসেবে ট্রফি আসছে বাংলাদেশেও। আগামী ১ জুন থেকে ইংল্যান্ডে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।২ মার্চ থেকে ট্রফির বিশ্বভ্রমণ শুরু হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম মঙ্গলবার জানিয়েছেন, বিশ্বভ্রমণের অংশ হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির এই ট্রফিটি ঢাকায় আসছে আগামী ১৮ মার্চ। বিশ্বের আটটি প্রতিযোগি দেশের মোট ১৯টি শহরে ভ্রমণ করবে এ ট্রফি।

বাংলাদেশে ট্রফিটি থাকবে তিনদিন। ২১ মার্চ ঢাকা ছেড়ে এই ট্রফি প্রদর্শনের জন্য চলে যাবে ক্রিকেট খেলুড়ে আরেক দেশ শ্রীলঙ্কাতে।

ঢাকায় এর আগে যতবার বৈশ্বিক আসরের ট্রফি এসেছে, প্রতিবারই তা প্রদর্শিত হয়েছে রাজধানী ঢাকার ব্যস্ততম শপিং মল বসুন্ধরা সিটিতে। তবে এবার ভেন্যু বদলাচ্ছে। এবার ১৮-২১ মার্চ ট্রফিটি প্রদর্শিত হবে ঢাকার আরেক শপিং মল যমুনা ফিউচার পার্কে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ