টি-টোয়েন্টির সেরা বোলারই আইপিএলে নেই!

news-image

স্পোর্টস ডেস্ক :বর্তমানে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার তিনি। ওয়ানডে র‍্যাঙ্কিংয়েরও। সেই ইমরান তাহিরকে ছাড়াই হবে এবারের আইপিএল। ভারতের ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের নিলামে আজ কোনো ফ্র্যাঞ্চাইজি দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনারকে নিয়ে আগ্রহ পর্যন্ত দেখায়নি!

অথচ তিন দিন আগেই অকল্যান্ডে একমাত্র টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে একাই গুঁড়িয়ে দেন তাহির। ১৮৬ রান তাড়া করতে নেমে তাহিরের স্পিন বিষে নীল হয়ে ১০৭ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ক্যারিয়ার সেরা ২৪ রানে ৫ উইকেট নেন তাহির।

ওইদিন টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ডও গড়েন তিনি (৩১ ম্যাচে)। তার আগে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও দুর্দান্ত বোলিং করেছেন ৩৭ বছর বয়সি এই স্পিনার।

আজ আইপিএলের নিলামে তাহিরের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি। নিলামের প্রথম রাউন্ডে তার নাম ডাকা হলেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। দ্বিতীয় রাউন্ডেও ডাকা হয়েছিল তার নাম। তবে ফলাফল আগের মতোই, এবারও তাকে কেনার জন্য আগ্রহ দেখায়নি কোনো দল। শেষ পর্যন্ত তাই অবিক্রিত থেকে যান তাহির।

একবার ভাবুন, তিনি সীমিত ওভারের ক্রিকেটের দুই ফরম্যাটেরই র‍্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার, অথচ তাকে ছাড়াই হবে বিশ্বের সবচেয়ে দামি টি-টোয়েন্টি টুর্নামেন্ট!

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

নবীনগরে তিতাস নদীতে অভিযান, ৬টি ঘের উচ্ছেদ ও ২৫টি রিং জাল জব্দ

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট