সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দল পাননি মাহমুদউল্লাহ, সাব্বির, মিরাজ

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএল নিলামে দ্বিতীয় রাউন্ডে নাম উঠেছিল তিন বাংলাদেশি তারকার। শুরুতে মেহেদী হাসান পরে সাব্বির রহমান ও মাহমুদউল্লাহর নাম উঠলেও তাদেরকে কেনার আগ্রহ দেখায়নি কেউ। তিনজনেরই ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি।

এর আগে নাম উঠেছিল এনামুল হক বিজয়ের। কিন্তু তাকেও কেনার আগ্রহ দেখায়নি কোনও ফ্র্যাঞ্চাইজি। এছাড়া নিলামে ডাকা হয়নি তামিম ও তাসকিনকে।

এদিকে দ্বিতীয় রাউন্ডে দল পাননি অনেক বড় তারকাই। কিউই তারকা গ্র্যান্ডহোম, স্যান্টনার, ড্যারেন ব্রাভো, ইমরান তাহিরকেও ডাকেনি কোনও ফ্র্যাঞ্চাইজি। তবে এই রাউন্ডে ভিত্তিমূল্য ৩০ লাখেই ক্যারিবীয় তারকা ড্যারেন স্যামিকে দলে ভিড়িয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। শ্রীলঙ্কান তারকা আসেলা গুনারত্নেকে ৩০ লাখ রুপিতে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স।

বেশ কয়েকদিন ধরে আলোচিত যাদের নাম তারাই এবার ডাক পাননি কোনও দলে। এরা হলেন ইশান্ত শর্মা, ইরফান পাঠান, প্রজ্ঞান ওঝা, চেতেশ্বর পূজারা, পারভেজ রসুল, মারলন স্যামুয়েলস। উল্টো দিকে অনেক আনক্যাপড খেলোয়াড়দের চরা দামে কিনেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী