আইপিএল নিলাম : দেখুন কোন দল কাকে কিনল
* দশম আইপিএলের নিলামের শুরুতেই চমক। ১৪.৫ কোটি টাকা দিয়ে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকে দলে নিল রাইজিং পুণে সুপারজায়ান্টস। আইপিএল-এর ইতিহাসে স্টোকসই সবচেয়ে দামী বিদেশি ক্রিকেটার। এর আগে এই রেকর্ড ছিল শেন ওয়াটসনের দখলে। তিনি ৯.৫ কোটি টাকা পেয়েছিলেন।
*এই নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দর পেলেন টাইমাল মিলস। ইংল্যান্ডের এই ক্রিকেটারকে ১২ কোটি টাকায় কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
*ট্রেন্ট বোল্টকে ৫ কোটি টাকা দিয়ে দলে নিল কলকাতা নাইট রাইডার্স।
*কাগিসো রাবাদাকে ৫ কোটি টাকা দিয়ে দলে নিল দিল্লি ডেয়ারডেভিলস।
গত আইপিএল-এ ৮.৫ কোটি দর পাওয়া পবন নেগিকে এবার মাত্র এক কোটি টাকা দিয়ে দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
*অ্যাঞ্জেলো ম্যাথিউজকে দু কোটি টাকায় কিনল দিল্লি ডেয়ারডেভিলস।
*কোরে অ্যান্ডাহরসনকেও নিয়েছে দিল্লি। তাঁর দাম এক কোটি টাকা।
*মিচেল জনসনকে দু কোটি টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স।
* ৪.৫ কোটি টাকায় প্যাট কামিন্সকে কিনেছে দিল্লি ডেয়ারডেভিলস।
* ৩ লাখ রুপিতে মোহাম্মদ নবীকে কিনল সানরাইজ।
* আইপিলে ক্রিকেটারদের মধ্যে ইংলিশ ক্রিকেটার ইয়ন মর্গ্যানকে দু কোটি টাকা দিয়ে কিনেছে কিংস ইলেভেন পাঞ্জাব।
আজ সকাল থেকে আইপিএলের নিলাম শুরু হয়েছে। মোট ৩৫১জন ক্রিকেটার নিলামে অংশ নিয়েছেন। এদের মধ্যে ২২৬জন ভারতীয়। মোট খেলোয়াড়দের মধ্যে কোনো দেশের জাতীয় দলে অভিষেক হয়নি এমন ক্রিকেটার আছেন ২২৩জন। আইসিসির সহযোগী দেশ থেকে নিলামে ঠাঁই পেয়েছেন ছয়জন।
বাংলাদেশ থেকে মোস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসানকে তাদের আগের দল যথাক্রমে সানরাইজ হায়দরাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স রেখে দিয়েছে।











