,

যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি না পেতে পারেন দুটি কারণে

need jobকোনো একটি চাকরির জন্য আপনি কি নিজেকে যথেষ্ট যোগ্য বলে মনে করছেন? চাকরিটির জন্য তাদের চাহিদা অনুযায়ী আপনার যথেষ্ট যোগ্যতা, অভিজ্ঞতা, স্মার্টনেস ইত্যাদি আছে? কিন্তু জানেন কি, যথেষ্ট পরিমাণ যোগ্যতা, অভিজ্ঞতা ও ব্যক্তিত্ব থাকার পরেও আপনি কিছু কারণে চাকরি নাও পেতে পারেন? এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার। চাকরি না পাওয়ার কারণগুলো অতি সামান্য হওয়ায় তা অনেকের কাছে বিশ্বাসযোগ্য মনে নাও হতে পারে। কিন্তু এ সামান্য কারণগুলোর ভুক্তভোগি হতে হয় বহু স্মার্ট মানুষকে। কারণগুলো হলো-
১. স্মার্ট ও যোগ্যদের প্রোফাইল বড় ও বিস্তারিত থাকে
বুদ্ধিমান ও স্মার্ট মানুষদের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা অল্প সময়ের মধ্যেই বহু কাজ করতে পারেন। এতে তাদের প্রোফাইলও অনেক ভারি দেখা যায়। অন্য লোকজনের যেসব অর্জন করতে ২০ বছর সময় লাগে, তাদের অনেকেই ১০ বছরেই সেসব অর্জন দেখা যায়। ক্ষেত্রবিশেষে অনেকে অল্প বয়সেই এত অভিজ্ঞতা অর্জন করেন যে নিয়োগকর্তার কাছে তা হিতে বিপরীত হয়ে যায়। এক্ষেত্রে মূল সমস্যা হয় উপস্থাপনে। স্মার্ট ব্যক্তিরা স্বভাবতই তাদের অভিজ্ঞতার বিস্তারিত সিভিতে তুলে ধরেন। প্রত্যেকটি অভিজ্ঞতা ও যোগ্যতা তুলে ধরতে গিয়ে বহু বিষয় উল্লেখ করতে হয় সিভিতে। আর তারা যখন চাকরির জন্য কোথাও আবেদন করেন, সেখানকার নিয়োগকারী কর্তৃপক্ষ সিভি থেকে তাদের প্রয়োজনীয় অভিজ্ঞতা ও যোগ্যতা খুঁজে পায় না। আর সময়মতো প্রয়োজনীয় তথ্য খুঁজে না পাওয়ায় তাদের চাকরির সম্ভাবনাও কমে যায়। এছাড়া বড় সিভি দেওয়া হলেও নিয়োগকারী সিভি দেখার জন্য অল্প কয়েক সেকেন্ড সময়ই ব্যয় করে। ফলে তাদের কাছে আবেদনকারিকে অন্য কোনো পদের জন্য যোগ্য বলেই মনে হয়।
এ সমস্যা সমাধানে চাকরিপ্রার্থীকে প্রয়োজন অনুযায়ী সিভি কাটছাট করে সঠিক বিষয়গুলো উপস্থাপন করা প্রয়োজন। এ ছাড়াও চাকরিদাতার চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা, যোগ্যতা, দক্ষতা ইত্যাদি হাইলাইট করা অত্যন্ত দরকারি একটি বিষয়।
২. ইন্টারভিউতে নিজেকে যথাযথভাবে তুলে না ধরা
কোনো একটি কাজের জন্য যথেষ্ট দক্ষ ও অভিজ্ঞ মানুষ অনেক সময়েই কাজের মাধ্যমে তাদের সে যোগ্যতার প্রমাণ দিতে ভালোবাসেন। তাদের অনেকেই ইন্টারভিউতে তাদের সে যোগ্যতার প্রমাণ জোর গলায় উপস্থাপন করতে ব্যর্থ হন। কিন্তু কোনো একটি প্রতিষ্ঠানে নিয়োগ পেতে হলে প্রথমে ইন্টারভিউ পর্যায় পার হতে হয়। সেখানে নিয়োগকারী কর্তৃপক্ষকে সন্তুষ্ট করার পরে চাকরিতে ঢুকে তারপর কাজের প্রমাণ দেওয়া সম্ভব হয়। এর আগের পর্যায় পর্যন্ত অনেক উপযুক্ত প্রার্থী নিজের যোগ্যতা যথাযথভাবে প্রমাণ করতে পারেন না। ফলে তাদের চাকরি থেকেও বঞ্চিত হতে হয়।
এ সমস্যা সমাধানে চাকরিপ্রার্থীর ইন্টারভিউতে গিয়ে কীভাবে নিজের যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতা উপস্থাপন করতে পারবেন তা শিখে নেওয়া প্রয়োজন। তাদের চাকরির জন্য আপনার কী কী যোগ্যতা আছে তা নিয়োগকারীকে জানিয়ে দেওয়া আপনার নিজের জন্যই প্রয়োজনীয় একটি বিষয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ