,

অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়

news-image

 

স্পোর্টস ডেস্ক :জয়ের লক্ষ্য ছিল ১৭৪ রান। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১৯ রান সংগ্রহ করতেই শ্রীলঙ্কা হারিয়েছিল সাতটি উইকেট। শেষ চার ওভারে প্রয়োজন ছিল ৫২ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের আশা হয়তো ছেড়েই দিয়েছিলেন লঙ্কান সমর্থকরা। কিন্তু শেষ চার ওভারে দুর্দান্ত ব্যাটিং করে দলকে অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছেন আসেলা গুনারত্নে। ৪৬ বলে ৮৪ রানের অসাধারণ এক ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। দুই উইকেটের এই জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজও জিতে নিয়েছে সফরকারী শ্রীলঙ্কা।

গুনারত্নে ছাড়া অন্য কোনো লঙ্কান ব্যাটসম্যানই খেলতে পারেননি উল্লেখযোগ্য কোনো ইনিংস। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান বোলারদের বিপক্ষে প্রায় একাই লড়াই করেছেন গুনারত্নে। ৩২ রানের ছোট একটি ইনিংস এসেছে চামারা কাপুগেদারার ব্যাট থেকে। ষষ্ঠ উইকেটে তাঁদের ৫২ রানের জুটিটিই বড় ভূমিকা রেখেছে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়ে। ৪৬ বলে ৮৪ রানের অসাধারণ ইনিংসটি খেলার পথে গুনারত্নে মেরেছেন ছয়টি চার ও পাঁচটি ছয়।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছিলেন অস্ট্রেলিয়ার প্রথম সারির ব্যাটসম্যানরা। ওপেনার মাইকেল ক্লিঙ্গার করেছিলেন ৪৩ রান। ১৪ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস এসেছিল বেন ডাঙ্কের ব্যাট থেকে। চার নম্বরে ব্যাট করতে নেমে ৩৭ বলে ৫৬ রানের ইনিংস খেলে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন মোইসেস এনরিকে। কিন্তু অস্ট্রেলিয়া শেষপর্যায়ে পড়েছে ব্যাটিং বিপর্যয়ের মুখে। ১৩ ওভার শেষে মাত্র দুই উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ১১৩ রান। শেষ সাত ওভারে অস্ট্রেলিয়া হারিয়েছে আটটি উইকেট। স্কোরবোর্ডে জমা করতে পেরেছে ৬০ রান। শ্রীলঙ্কার পক্ষে দারুণ বোলিং করে চারটি উইকেট নিয়েছেন নুয়ান কুলাসেকারা।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও জমজমাট লড়াই উপহার দিয়েছিলেন দুই দলের ক্রিকেটাররা। সেই ম্যাচেও শেষ ওভারে জয় পেয়েছিল শ্রীলঙ্কা। আজকের জয়ের নায়ক গুনারত্নে প্রথম ম্যাচেও খেলেছিলেন দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রানের ইনিংস।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১