বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহিলা বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

news-image

বিশ্বকাপে খেলার স্বপ্নপূরণ করতে বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারাতে হতো রুমানাদের। তার পরেও শেষ নয়, ভারত-পাকিস্তানের ম্যাচে পাকিস্তান হারলেই কেবল বিশ্বকাপের খেলার স্বপ্ন সফল হতো বাংলাদেশ নারী দলের। প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে যে যোজন যোজন ফারাক, সেটা আবারও দেখলো বাংলাদেশ দল। শ্রীলঙ্কার কাছে ৪২ রানের বড় ব্যবধানে হেরে ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার স্বপ্ন ভঙ্গুর হল লাল-সবুজের দলটির। চার ম্যাচে রুমানাদের সংগ্রহ মাত্র দুই পয়েন্ট। শ্রীলঙ্কার অর্জন ৬ পয়েন্ট।
রোববার (১৯ ফব্রেুয়ারি) সকালে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৯৭ রান তুলে স্বাগতিক শ্রীলঙ্কা। ১১৪ বলে ৮৪ রান করেন জয়য়ানগনি। বাংলাদেশের পক্ষে সালমা খাতুন মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন।
শ্রীলঙ্কার ইনিংসের পর বৃষ্টি হলে ম্যাচ গড়ায় ডার্ক লুইস মেথডে। সেখানে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ২১ ওভারে ১১১ রান। তবে এই সহজ টার্গেটও অতিক্রম করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ২১ ওভার ব্যাট করলেও ৫ উইকেট হারিয়ে মাত্র ৬৮ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। নিগার সুলতানা ২৪ ও শায়লা শারমিন ২১ রান করেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ