,

‘বিএনপি নেতারা বিশ্বব্যাংকের সাফাই গাইছে’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রুহুল কবির রিজভী আহমেদসহ বিএনপি নেতারা বেতনভুক্ত কর্মচারীর মতো বিশ্বব্যাংকের সাফাই গাইছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এমপি।

রবিবার জাতীয় সংসদ ভবনের আইপিডি কনফারেন্স হলে ‘জলবায়ু অভিঘাত হতে বাংলাদেশের উপকূল সুরক্ষা: বর্ষায় সামুগ্রিক জোয়ারের প্লাবন থেকে রক্ষায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। কোস্ট ট্রাস্টের সহযোগিতায় পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির কার্যালয় এ আলোচনা সভার আয়োজন করে।

হাছান মাহমুদ বলেন, পদ্মা সেতুতে ব্যর্থ হয়ে বিশ্বব্যাংক জলবায়ু নিয়ে ঋণ দিয়ে বাংলাদেশের সঙ্গে ব্যবসা করতে চায়। কিন্তু আমরা ঋণ চাই না, চাই অনুদান। কারণ কোনো প্রকার ভূমিকা না থাকলেও বাংলাদেশ জলবায়ু সংকটের অসহায় শিকার। এ সংকটের মধ্য দিয়ে না গেলে প্রতিবছর বাংলাদেশের জিডিপি আরো ১ দশমিক ৫ থেকে ২ শতাংশ হতো।

এসময় পানি বিশেষজ্ঞ ড. অধ্যাপক আইনুন নিশাদ বলেন, উপকূলের মানুষকে সঙ্গে নিয়ে উপকূল ব্যবস্থাপনা করতে পারলেই বাংলাদেশ রক্ষা পাবে।

পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, জলবায়ু সংকটের জন্য ধনী দেশগুলো দায়ী। তাই, আমরা এ জন্য ভুক্তভোগী হয়ে সহায়তা নয়; ক্ষতিপূরণ চাই। তিনি উপকূলের বেড়ি বাঁধগুলোর সংস্কারের দাবি জানান।

সংসদ সদস্য জেবুন্নেসা বেগম বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলের মানুষ ত্রাণ চায় না, স্থায়ী সমাধান চায়। আলোচনা সভায় আরো বক্তব্য দেন কোস্ট ট্রাস্টের সদস্য নেজা করিম, মুজিবুর হক মনির প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে