সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিশ্বব্যাংক এখন মাফ চাইছে’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাংক বাংলাদেশের উন্নয়নে ২৪ হাজার কোটি টাকা দেয়ার প্রস্তাব করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান (এমপি)।শনিবার বিকেলে মুকসুদপুর উপজেলা ভাবড়াশুর ইউনিয়নের গায়েন্দার এবং ভ্রমরবিলা গ্রামে সাড়ে পাঁচ শতাধিক পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান উপলক্ষে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।

ফারুক খান বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে পদ্মা সেতুর বরাদ্দের চাইতে আরো কয়েকগুণ টাকা বাংলাদেশকে দিতে চাইছে বিশ্বব্যাংক। তারা বাংলাদেশের উন্নয়নে ২৪ হাজার কোটি টাকা দেওয়ার প্রস্তাব করেছে।

বিশ্বব্যাংক এখন মাফ চাইছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে। এই রাজনীতির নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার রাজনীতি উন্নয়নের। শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বে থাকলে দেশের উন্নয়ন হয়, সাধারণ মানুষের উন্নয়ন হয়।

ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন জুন্নুর সভাপতিত্বে সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নইম মোহাম্মদ মারুফ খান, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার রেজায়েত আলী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহ আকরাম হোসেন জাফর, সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট