,

নতুন ইসি : বাঘাইছড়ি পৌর নির্বাচনে ভোটগ্রহণ চলছে

news-image

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৮টায় শুরু হওয়া এই ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। নতুন নগরপিতা নির্বাচনে এই পৌরসভার ১০ হাজার ১৭৭ জন ভোটার ৯টি কেন্দ্রে ভোট দিচ্ছেন।

১৫ ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর নতুন নির্বাচন কমিশনের (ইসি) অধীনে দেশে এটাই প্রথম নির্বাচন। গতকাল নির্বাচন কমিশনার  অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল  শাহাদাৎ হোসেন নির্বাচনী এলাকায় গিয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা দিয়েছেন। তিনি নির্বাচনী কাজে নিয়োজিত সবাইকে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছেন।

এ পৌর নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাফর আলী খান, বিএনপির মনোনীত প্রার্থী ওমর আলী এবং স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান আজিজ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পৌর এলাকা ও ভোটকেন্দ্রে  আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে। কেন্দ্রের বাইরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) টহল দিচ্ছেন। এছাড়া একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়টি কেন্দ্রে দায়িত্ব পালন করছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটাররা সারি সারি লাইন ধরে ভোট দিচ্ছেন। ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের ওপর কোনো চাপ নেই তারা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে